• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
  • Viral NewsBD | ভাইরাল নিউজ
শিরোনামঃ
আসিরুল ইসলাম জয়পুরহাটে ডিবির অভিযানে ৫৫১ বেতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার,আটক ১ বাগমারা’য় পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনা, ৬ পরীক্ষার্থীসহ আহত ৭ জামালপুরে পৃথক দুই মামলায় ১ জনের মৃত্যুদন্ড ও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড চট্টগ্রামে শিশু আয়নী হত্যা মামলায় আসামি রুবেলের মৃত্যুদণ্ড মাগুরার শ্রীপুরে শিশু রাজিয়া খাতুন ধর্ষণ ও হত্যা মামলায় একমাত্র আসামির মৃত্যুদণ্ড। জয়পুরহাটের ক্ষেতলালে বৈদ্যুতিক সুইচ মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু ধুনটে বিশেষ অভিযানে ৪৮টি অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস দিনাজপুরের ফুলবাড়িতে অটোরিকশা ছি,নতাইয়ের সময় সু,রিকাঘাতে নিহত প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় বাংলাদেশ সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ

হোটেলে নিয়ে গিয়ে যৌন সম্পর্ক, ভিডিও তুলে যুবককে ব্ল্যাকমেল তরুণীর! বিজেপি নেতা-সহ গ্রেপ্তার ৩

রিপোর্টার: / ১০৭৯ সময় আগে
পোস্ট হয়েছেঃ শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
হোটেলে নিয়ে গিয়ে যৌন সম্পর্ক, ভিডিও তুলে যুবককে ব্ল্যাকমেল তরুণীর! বিজেপি নেতা-সহ গ্রেপ্তার ৩
হোটেলে নিয়ে গিয়ে যৌন সম্পর্ক, ভিডিও তুলে যুবককে ব্ল্যাকমেল তরুণীর! বিজেপি নেতা-সহ গ্রেপ্তার ৩

1325

প্রেমের ফাঁদ পেতে ব্ল্যাকমেলের বিরাট চক্রের পর্দাফাঁস। উত্তরপ্রদেশের আগ্রায় এক যুবককে হোটেলে নিয়ে গিয়ে তাঁর সঙ্গে যৌনসম্পর্ক করেন এক তরুণী। পরে সেই অশ্লীল ভিডিওর ফাঁস করার হুমকি দিয়ে দিনের পর দিন চলছিল ব্ল্যাকমেল চক্র। ঘটনার তদন্তে নেমে অবশেষে এই চক্রের তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে আগ্রা পুলিশ। অভিযুক্ত ৩ জনের মধ্যে ওই তরুণীর পাশাপাশি বাকি দু’জনের মধ্যে একজন উত্তরপ্রদেশের বিজেপি নেতা বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, আবাস কলোনির বাসিন্দা নির্যাতিত ওই যুবক। সোশাল মিডিয়ায় দৌলতে তাঁর সঙ্গে এক যুবকের আলাপ হয়েছিল। অজ্ঞাতপরিচিত সেই যুবক নির্যাতিতকে এক মহিলার সঙ্গে দেখা করানোর প্রতিশ্রুতি দেয়। স্থানীয় এক হোটেলে যুবতীর সঙ্গে সাক্ষাৎ করেন যুবক। অভিযোগ, হোটেলে যাওয়ার আগে তাঁকে মাদক খাওয়ানো হয়। এরপর হোটেলে ওই যুবকে নগ্ন করে তাঁর সঙ্গে যৌনসম্পর্ক করেন তরুণী। ভিডিও করা হয় সেই ঘটনার। পরে সেই অশ্লীল ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল চলতে থাকে। দাবি করা হয়, ১০ লক্ষ টাকা না দিলে এই ভিডিওকে হাতিয়ার করে আদালতে মামলা দায়ের করা হবে। এমনকী আইনি নোটিসও পাঠানো হয়। পালটা থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিত। অভিযোগের ভিত্তিতে গত বুধবার পুলিশ মথুরার বাসিন্দা পিঙ্কি, মণীশ সাহানি এবং বিরাট নামে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে। গত বৃহস্পতিবার তিন জনকেই জেল হেফাজতে পাঠানো হয়েছে। জানা গিয়েছে, এই তিন অভিযুক্ত দীর্ঘদিন ধরে এই চক্র চালাচ্ছিল। ফেসবুক-সহ অন্যান্য সোশাল মিডিয়ায় ফাঁদ পাতত অভিযুক্তরা। এরপর ধনী ব্যক্তিদের টার্গেট করে দেওয়া হত যৌনতার প্রলোভন। শুধু তাই নয় তদন্তে জানা গিয়েছে, অভিযুক্ত মণীশ সাহানি বিজেপির একজন নেতা। তিনি বিজেপি সংখ্যালঘু মোর্চার প্রাক্তন পদাধিকারী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

bdit.com.bd