
স্বামী আর ২ দিনের প্রেমিক কখনও এক হতে পারে না। একজন হাজার খানেক স্বপ্ন দেখিয়ে হুস করে হাত ছেড়ে পালিয়ে যেতে পারে।
কিন্তু স্বামী কখনই অবাস্তব স্বপ্ন দেখায় না। হাত ছেড়ে পালানো তো দূরের কথা, মাথার ছাদের মতো পাশে থাকে।
২ দিনের প্রেমিকের কাছে আপনি ততদিনই ভাল থাকতে পারেন যতদিন আপনি তার মন জুগিয়ে চলতে পারবেন। কিন্তু স্বামী আপনার সমস্ত নিজস্বতাকে সম্মান করে। আপনি যখন যে পরিস্থিতিতেই থাকুন না কেন ওনার কাছে আপনিই শ্রেষ্ঠ স্ত্রী।
রোজ দিন দামি রেস্তোরাঁয় খাবার খাওয়ানোর স্বপ্ন স্বামীরা আপনাকে দেখাবে না। কিন্তু আপনার ভাত, ডাল, মাছ, মাংস যাতে রোজ জোটে তার জন্য নিজের সবটুকু দিয়ে চেষ্টা করবে।
যে মন বুঝছে না বা প্রথম থেকেই আপনার অনুভূতি বোঝার চেষ্টা করছে না সে কখনই আপনার স্বামী হতে পারে না। কারণ অল্প দিনেই যে আপনার অনুভূতির দাম দিতে পারল না। সারাজীবন সুখ- দুঃখের সঙ্গী কী করে হবে?
দুই দিনের প্রেমিক স্বার্থপর হয়। আপনি তার হাজার বিপদে পাশে থাকলেও আপনার বিপদে তাকে আশেপাশে কোথাও দেখতে পাবেন না। ঠিক ফাঁক বুঝে পালিয়ে যাবে। কিন্তু জীবনের যে কোনও বিপদে কাউকে যদি সব সময় পাশে পান সে একমাত্র আপনার স্বামী।
দু দিনের প্রেমিক আপনাকে সকলের সামনে পরিচয় দিতে লজ্জা পাবে। আপনার উপস্থিতি লুকিয়ে রাখবে। আপনাকে নিয়ে প্রকাশ্যে ছবি দিতে বা লোক সমাজে আপনাকে প্রকাশ্যে আনতে ভয় পাবে। কিন্তু স্বামী গলা ফাটিয়ে আপনার উপস্থিতির কথা সকলকে জানাতে চাইবে।
আপনার সামান্য মন খারাপ হলেও যে বুকে টেনে আপনাকে ভাল রাখার চেষ্টা করবে সে আপনার স্বামী। আর যার কাছে আপনার সামান্য মন খারাপ কোনও প্রভাব ফেলবে না সে সব সময় ২ দিনের প্রেমিক।
২ দিনের প্রেমিক আপনাকে সময় দিতে চাইবে না। আপনার উপস্থিতি তাকে বিরক্ত করবে। আপনাকে ছেড়ে বন্ধু-বান্ধবদের সঙ্গে সময় কাটাতে চাইবে। যে কোনও আনন্দের দিনে আপনার সঙ্গে সময় কাটানো তার কাছে সেকেন্ডারি। কিন্তু স্বামী যে হবে সে যে টুকু সময় পাবে আপনার সঙ্গে কাটাতে চাইবে।
সর্বোপরি আপনাকে সহজলভ্য একমাত্র দু’ দিনের প্রেমিকরাই ভাবে। আপনাকে এক্কেবারে টেকেন ফর গ্র্যান্টেড ভেবে নেবে তারা। কিন্তু স্বামীর কাছে সব সময় আপনার অগ্রাধিকার থাকবে।
আজকালের যুগে সারাদিন গরমে ঘেমে নেয়ে দুপুরের টিফিন পর্যন্ত না খেয়ে বাসে ঝুলে বাড়ি ফিরে আসা পুরুষ যেমন রয়েছে। তেমনই রয়েছে সারাদিন আপনাকে কাজের দোহাই দিয়ে বারে বসে পেট পুড়ে মদ খেয়ে পরকীয়া করা পুরুষও। তাই দু’দিনের প্রেমিককে স্বামী বানানোর আগে সাবধান হন। জীবন একটাই। এবার আপনার সিদ্ধান্ত। সারাদিন পরে দরজা খুলে বাজারের থলি দু’হাতে নেওয়া এক গা ঘামে ভেজা পুরুষের মুখ দেখবেন, না মাঝরাতে দরজা খুলে মদ্যপ চরিত্রহীন পুরুষ, যাকে স্বামী বলে পরিচয় দিতেও ঘেন্না করবে এমন মানুষের মুখ দেখবেন।