কুষ্টিয়ার দৌলতপুরে চম্পা খাতুন (৩৬) নামের এক সৌদি প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদে'হ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলার আড়িয়া ইউনিয়নের ইউসুফপুর গ্রাম থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। মৃত চম্পা খাতুন ওই গ্রামের সৌদিপ্রবাসী আনসার আলীর স্ত্রী। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, "পরিবারের সদস্যরা বাড়িতে চম্পা খাতুনের ঝুলন্ত দেহ দেখতে পেলে পুলিশকে খবর দেয়। দুপুর ১২ টার দিকে দৌলতপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লা'শ উদ্ধার করে"। এই অস্বাভাবিক মৃত্যু নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)...
313
কুষ্টিয়ার দৌলতপুরে চম্পা খাতুন (৩৬) নামের এক সৌদি প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদে’হ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলার আড়িয়া ইউনিয়নের ইউসুফপুর গ্রাম থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। মৃত চম্পা খাতুন ওই গ্রামের সৌদিপ্রবাসী আনসার আলীর স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, “পরিবারের সদস্যরা বাড়িতে চম্পা খাতুনের ঝুলন্ত দেহ দেখতে পেলে পুলিশকে খবর দেয়। দুপুর ১২ টার দিকে দৌলতপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লা’শ উদ্ধার করে”। এই অস্বাভাবিক মৃত্যু নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে”।