• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
  • Viral NewsBD | ভাইরাল নিউজ
শিরোনামঃ
ইবিতে ছুরিকাঘাতে শিক্ষিকাকে হ/ত্যা স্বামী শারীরিকভাবে অক্ষম তাই পুত্রবধূর গর্ভে শ্বশুরের সন্তান, গভীর রাতে নিজের মায়ের বয়সী অসুস্থ ভাবীকে জ্বরের ঔষধ দিতে এসে পরকীয়ার অভিযোগে আটক হয়েছে দেবর, হুজুরের তাবিজ এর পাওয়ারে মহিলা একদমে বিছানায় গোবিন্দগঞ্জে ১৫ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার আমার শ্বাশুড়ির বয়স ৫৮ উনি বিধবা হয়েছেন ৩ মাস। উনি এখন বিয়ে করতে চান। কি করব আমরা? জানলে আপনিই লজ্জা পাবেন ছেলেদের দেখলে মেয়েরা ওড়না ঠিক করে কেন? স্বামী আর ২ দিনের প্রেমিক কখনও এক হতে পারে না এক শকুনের বাচ্চা তার বাপের কাছে বায়না ধরলো, — “বাবা, আমি মানুষের মাংস খাব! “ বয়সন্ধি কালে সন্তান পৌঁছালে মা বাবার সন্তানের প্রতি আচরণ কেমন হওয়া উচিত?

সুন্দরবনে মুক্তিপণের দাবিতে দুই জেলেকে অপহরণ, আতঙ্কে জেলে-মহাজনরা

আবু-হানিফ,বাগেরহাট প্রতিনিধিঃ / ১৯৫ সময় আগে
পোস্ট হয়েছেঃ সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬

264
সুন্দরবনের শরণখোলা রেঞ্জের টিয়ারচরের কালামিয়ার ভারণী এলাকা থেকে মুক্তিপণের দাবিতে দুই জেলেকে অপহরণ করেছে বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা।
শনিবার (১০ জানুয়ারি) দিবাগত মধ্য রাতে এ অপহরণের ঘটনা ঘটে।
অপহৃত জেলেরা হচ্ছেন, আবু হানিফ (৩২) ও খায়রুল ইসলাম (৩০)। অপহৃতদের বাড়ি সাতক্ষীরার আশাশুনির খাজুরা এলাকায়।
সুন্দরবন পূর্ব বিভাগের শেলারচর ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার আ.সবুর অপহরণের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সুন্দরবনের টিয়ারচরের কালামিয়ার ভারণী এলাকায় নদীতে মাছ ধরা অবস্থায় তারা জেলেদের নৌকায় চড়াও হয় বনদস্যু জাহাঙ্গীর বাহিনী। মুক্তিপণের দাবিতে বনদস্যুরা তাদের ট্রলারে উঠিয়ে দুই জন জেলেকে নিয়ে যায়।জেলে অপহরণের ঘটনায় শেলারচরের জেলেদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে শেলারচরের এক মৎস্য ব্যবসায়ী জানান, গোটা সুন্দরবনে বনদস্যুদের তাণ্ডবে এখন জেলে-মৎস্যজীবীরা দিশেহারা হয়ে পড়েছে। বনদস্যুদের নির্ধারিত চাঁদার টাকা বিকাশের মাধ্যমে দিয়ে জেলেদের মাছ ধরতে হচ্ছে। আর চাঁদার টাকা আগে না দিলে জেলেদের অপহরণ করছে বনদস্যুরা।এমনকি গত মাসে তার ৪ জন জেলেকে অপহরণ করে জাহাঙ্গীর বাহিনী।পরে দুই লাখ টাকা মুক্তিপণ দিয়ে জেলেদের মুক্ত করে আনা হয়।তিনি সুন্দরবনে বনদস্যু দমনে র‌্যাব, কোস্টগার্ড ও নৌপুলিশের অভিযান জোরদারের দাবি 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

জানুয়ারি 2025
বৃ শু
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
bdit.com.bd