• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
  • Viral NewsBD | ভাইরাল নিউজ
শিরোনামঃ
যত লম্বা সেক্স তত নাকি বাড়বে নারীর সৌন্দর্য্য! নারীর স্তনে পুরুষের স্পর্শ লাগলে কেমন অনুভূতি হয়? সান্ডা তেলেই সমাধান! সৌদি কপিলদের রাত জাগার রহস্য প্রকাশ প্রাচীন মিশরে কিভাবে মেয়েদের প্রেগনেন্সি টেস্ট করা হত! সহবাসের সময় বাড়ানোর জন্য কি খাওয়া যাবে? মানুষের অন্যান্য জায়গার তুলনায় গোপন অঙ্গ কালো হয় কেন? মিলনের সময় যেভাবে বুঝবেন আপনার সঙ্গী যৌ’নতায় সুখ পাচ্ছে শিমুল গাছের গোড়া / শিকড় কামউদ্দীপনা ও যৌনশক্তি বাড়াতে ব্যবহারের ইতিহাস খুব পুরোনো। সপ্তাহে কত বার মিলন করলে রোগবালাই দূরে থাকবে, কী জানাল গবেষণা? সঙ্গমের সময় পুরুষ এমন ভাব করে, যেন সে নারীটিকে ভালোবেসে সঙ্গম করছে

রাষ্ট্রের প্রয়োজনে প্রস্তুত ৩,২১১ জন উপজেলা আনসার প্রশিক্ষক ও নবীন সৈনিক: প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে সর্বোচ্চ সংখ্যক সদস্যের অংশগ্রহণের নতুন রেকর্ড

রিপোর্টার: / ৯৭ সময় আগে
পোস্ট হয়েছেঃ সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬

120
রাষ্ট্রীয় প্রয়োজনে স্বল্পতম সময়ে রেকর্ডসংখ্যক ৩,১২৫ জন নবীন সৈনিক ও ৮৬ জন উপজেলা আনসার প্রশিক্ষককে স্বল্পতম সময়ে গতিশীল ব্যবস্হাপনায় প্রশিক্ষণ সম্পন্ন করে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত করার মধ্য দিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আবারও তাদের সাংগঠনিক সক্ষমতা ও পেশাদারিত্বের স্বাক্ষর রেখেছে। এই প্রেক্ষাপটে মানবিকতা, নিরপেক্ষতা ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দে গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে ৪১তম বিসিএস (আনসার) ক্যাডার কর্মকর্তাদের ২১তম মৌলিক প্রশিক্ষণ, নবনিযুক্ত থানা/উপজেলা আনসার–ভিডিপি প্রশিক্ষক ও প্রশিক্ষিকাগণ এবং আনসার ব্যাটালিয়নের ২৬তম ও ২৭তম ব্যাচ (পুরুষ) রিক্রুট সিপাহীদের মৌলিক প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা বিশেষ গুরুত্ব দিয়ে উল্লেখ করেন যে, রাষ্ট্রীয় প্রয়োজনে মোট ৩,২১১ জন সদস্যকে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত করা হয়েছে। সাধারণত এই প্রশিক্ষণ কার্যক্রম দীর্ঘমেয়াদী হলেও, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব ও রাষ্ট্রীয় নিরাপত্তার চাহিদা বিবেচনায় নিয়ে বিশেষ ব্যবস্থাপনায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষক সহায়তায় ব্যাপক এই প্রশিক্ষণ সম্পন্ন করা হয়। তিনি বলেন, বাংলাদেশ আনসারের ইতিহাসে এটিই হচ্ছে স্বল্পতম সময়ে সর্বোচ্চ সংখ্যক সদস্যের একসাথে মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত করার একটি অনন্য ও নজিরবিহীন রেকর্ড, যা বাহিনীর সাংগঠনিক সক্ষমতা ও প্রশিক্ষণ ব্যবস্থার দক্ষতার সুস্পষ্ট প্রমাণ।
বক্তব্যের শুরুতে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে তিনি ২০২৪ সালের জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে নিহত শহীদদের প্রতিও সশ্রদ্ধচিত্তে শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, রাষ্ট্রের প্রতিটি সংকটময় মুহূর্তে আনসার ও ভিডিপি সদস্যরা সাহসিকতা, আত্মনিবেদন ও পেশাদারিত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে আসছেন।
তিনি উল্লেখ করেন, “১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সাম্প্রতিক গণঅভ্যুত্থান—বাংলাদেশের ইতিহাসের প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছে।”
মাননীয় উপদেষ্টা বিশেষভাবে পার্বত্য অঞ্চলে দায়িত্বরত প্রায় ২০ হাজার আনসার ব্যাটালিয়ন ও হিল আনসার–ভিডিপি সদস্যদের অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশের সঙ্গে সমন্বিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার একটি গৌরবময় ও সুদূরপ্রসারী ঐতিহ্য এই বাহিনীর রয়েছে।
তিনি আরও বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আনসার ও ভিডিপি বাহিনীর পেশাগত উৎকর্ষ, জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে সদর দপ্তর, একাডেমি, রেঞ্জ, জেলা ও ব্যাটালিয়ন পর্যায়ে ডিজিটাল ব্যবস্থাপনা কার্যকর করেছে। সকল সদস্যকে AVMIS সফটওয়্যারের আওতায় আনা হয়েছে এবং তৃণমূল সদস্যদের আর্থসামাজিক উন্নয়নে ‘সঞ্জীবন’ প্রকল্পসহ বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের লক্ষ্যে আনসার ও ভিডিপি বাহিনী সুপরিকল্পিত প্রস্তুতি গ্রহণ করেছে।” একই সঙ্গে তিনি সকল সদস্যকে যেকোনো ধরনের অনৈতিক, পক্ষপাতমূলক বা দায়িত্ববহির্ভূত কর্মকাণ্ড থেকে সম্পূর্ণভাবে বিরত থাকার কঠোর নির্দেশনা দেন।
দুর্নীতিকে রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, “আনসার ও ভিডিপি কোনো রাজনৈতিক দলের বাহিনী নয়; এটি জনগণের করের টাকায় পরিচালিত একটি রাষ্ট্রীয় বাহিনী। সুতরাং সততা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বই হবে তাদের একমাত্র পরিচয়।”
নবীন কর্মকর্তা, কর্মচারী ও সৈনিকদের উদ্দেশে তিনি বলেন, কর্মজীবনে নানা চ্যালেঞ্জ আসবে; তবে সততা, মানবিকতা ও পেশাদারিত্বকে ধারণ করলে কোনো প্রতিবন্ধকতাই অগ্রযাত্রা রোধ করতে পারবে না। তিনি প্রত্যাশা ব্যক্ত করেন, নবীন সদস্যরা মানবিক মূল্যবোধ, নৈতিকতা ও সেবাধর্মী মনোভাব নিয়ে জনগণের আস্থা অর্জন করবেন এবং জনকল্যাণ, জননিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবেন।
অনুষ্ঠানে কৃতি ও শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা। ৪১তম (বিসিএস আনসার) ক্যাডার মৌলিক প্রশিক্ষণে চৌকস প্রশিক্ষণার্থী- সহকারী পরিচালক, মোঃ শামীম রেজা; সেরা ফায়ারার- সহকারী পরিচালক, অমিত কুমার ঘোষ; সেরা ড্রিল- সহকারী পরিচালক, মোঃ শফিকুল ইসলাম। থানা/উপজেলা প্রশিক্ষক/প্রশিক্ষিকা মৌলিক প্রশিক্ষণে চৌকস ও সেরা ফায়ারার হয়েছেন মোঃ সোহানুর রহমান রাসেল এবং সেরা ড্রিল- মোছাঃ আশা মনি খাতুন। এছাড়াও ২৬তম ব্যাচ (পুরুষ) আনসার ব্যাটালিয়নে চৌকস নবীন সিপাহি মোঃ সেলিম শাহরিয়ার, সেরা ফায়ারার- নবীন সিপাহি রবিন মিয়া, সেরা ড্রিল- নবীন সিপাহি আল রাব্বি। ২৭তম ব্যাচ (পুরুষ) আনসার ব্যাটালিয়নে চৌকস- নবীন সিপাহি মোঃ মারুফ রানা, সেরা ফায়ারার- নবীন সিপাহি মোঃ রাশেদ খান এবং সেরা ড্রিল- নবীন সিপাহি মোঃ আব্দুল্লাহ আল মামুন।
নতুন বাংলাদেশ বিনির্মাণে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এই সমাপনী কুচকাওয়াজ শুধু একটি প্রশিক্ষণ কার্যক্রমের সমাপ্তি নয়; বরং এটি রাষ্ট্রীয় সক্ষমতা, সাংগঠনিক দক্ষতা এবং মানবিক ও নিরপেক্ষ নিরাপত্তা ব্যবস্থার প্রতি বাহিনীর দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন। প্রশিক্ষণপ্রাপ্ত নবীন সদস্যদের সততা, শৃঙ্খলা ও দায়িত্ববোধে উজ্জীবিত হয়ে রাষ্ট্র ও জনগণের সেবায় আত্মনিয়োগই প্রমাণ করে—আনসার–ভিডিপি আজও নতুন বাংলাদেশের পথে একটি নির্ভরযোগ্য ও অবিচল শক্তি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

জানুয়ারি 2025
বৃহ. শু. শনি রবি সোম বুধ
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
bdit.com.bd