• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
  • Viral NewsBD | ভাইরাল নিউজ
শিরোনামঃ
ইবিতে ছুরিকাঘাতে শিক্ষিকাকে হ/ত্যা স্বামী শারীরিকভাবে অক্ষম তাই পুত্রবধূর গর্ভে শ্বশুরের সন্তান, গভীর রাতে নিজের মায়ের বয়সী অসুস্থ ভাবীকে জ্বরের ঔষধ দিতে এসে পরকীয়ার অভিযোগে আটক হয়েছে দেবর, হুজুরের তাবিজ এর পাওয়ারে মহিলা একদমে বিছানায় গোবিন্দগঞ্জে ১৫ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার আমার শ্বাশুড়ির বয়স ৫৮ উনি বিধবা হয়েছেন ৩ মাস। উনি এখন বিয়ে করতে চান। কি করব আমরা? জানলে আপনিই লজ্জা পাবেন ছেলেদের দেখলে মেয়েরা ওড়না ঠিক করে কেন? স্বামী আর ২ দিনের প্রেমিক কখনও এক হতে পারে না এক শকুনের বাচ্চা তার বাপের কাছে বায়না ধরলো, — “বাবা, আমি মানুষের মাংস খাব! “ বয়সন্ধি কালে সন্তান পৌঁছালে মা বাবার সন্তানের প্রতি আচরণ কেমন হওয়া উচিত?

ভাঙ্গুড়ায় স্ত্রী মর্যাদার দাবিতে গৃহবধূ আদুরীর অনশন

রিপোর্টার: / ১৮১ সময় আগে
পোস্ট হয়েছেঃ সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬

247
পাবনার ভাঙ্গুড়া উপজেলার প্রত্যান্ত অঞ্চল খানমরিচ ইউপি’র হেলেঞ্চা গ্রামের নূর ইসলাম এর মেয়ে গৃহবধু আদুরী খাতুন পার্শ্ববতী বৃদ্ধমরিচ পাইকপাড়া গ্রামের মোঃ আনছার ফকিরের ছেলে হাবিবুর রহমানের মধ্যে প্রায় ৫ বছর পূর্বে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
প্রেমের সম্পর্কে কারণে গত ২০২৫ সালের ৩ নভেম্বর পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়ন নিকাহ্ রেজিস্ট্রার কার্যালয়ে(কাজী অফিসে) উভয় পরিবারের সম্মতিক্রমে ১ লাখ ৫০ হাজার টাকা দেনমোহর ধার্য করে আদুরী খাতুন ও হাবিবুর রহমানের বিয়ে সম্পন্ন হয়।
বিয়ের সময়ে স্বামীর পরিবারের প্রস্তাবে ৩ মাস পর আনুষ্ঠানিক ভাবে আদুরী কে শ্বশুড় বাড়িতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়।
গত বুধবার(৭জানুয়ারী) সকালে আদুরী খাতুন জানতে পারে তার স্বামী হাবিবুর রহমান অধিক যৌতুকের আশায় অন্যত্রে বিবাহের জন্য শ্বশুড়-শ্বাশুড়ীর পরামর্শে তাকে কোর্টের মাধ্যমে তালাক দিয়েছে।
পরদিন বৃহস্পতিবার (৮জানুয়ারী) আদুরী খাতুন নিরুপায় হয়ে স্ত্রীর মর্যাদা পেতে স্বামীর বাড়ীতে গিয়ে অনশন শুরু করে। অনশন কালে আদুরী খাতুন গণমাধ্যম কর্মিদের জানান,স্বামী হাবিবুর রহমানকে পাওয়ার জন্য সে সবকিছু দিয়েছি।আমাকে স্ত্রী হিসেবে মর্যাদা দিয়ে গ্রহণ না করলে এ বাড়িতেই সে আত্মহত্যার পথ বেছে নেবে। অনশন কালে আদুরী খাতুনকে বাড়ী থেকে উৎখাতের জন্য স্বামী, শ্বশুর-শ্বাশুড়ী,ভাসুর-দেবোর মিলে এলোপাথাড়ি মারপিট করে জখম করে ফেলে রাখে।
নির্যাতনের সংবাদ পেয়ে মামা মোঃ হাফেজুল ইসলাম, মা আয়জান খাতুন আদুরী(২৪)কে শ্বশুড় বাড়ি থেকে মুমূর্ষ অবস্থায় স্থানীয়দের সাহায্যে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে।
এ বিষয়ে শনিবার রাতেই(১০জানুয়ারী) ভাঙ্গুড়া থানায় স্বামী,শ্বশুড়-শ্বাশুড়ী, ভাসুর-দেবোর-এর বিরুদ্ধে আদুরীর মা আয়জান খাতুন বাদী হয়ে মামলা দায়ের করে।শনিবার বিকালে একদল গণমাধ্যম কর্মি নির্যাতিত আদুরীর শ্বশুর বাড়ীতে গেলে বাড়ীর লোকজন ঘরের দরজা তালা দিয়ে বন্ধ করে অন্যত্র থাকায় তাদের এ বিষয়ে মতামত নেওয়া সম্ভব হয়নি।
তবে প্রতিবেশিরা জানিয়েছে, পুলিশ,সাংবাদিক ও আত্মীয়স্বজন বাড়িতে আসার খবর পেয়ে আদুরীর শ্বশুড় বাড়ীর লোকজন ঘরের সকল রুমে তালাবদ্ধ করে অন্যত্রে পালিয়ে যায়।
এ বিষয়ে রবিবার (১১জানুয়ারী) সকালে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ এস এম মোস্তাফিজুর রহমান মামলা দায়ের কথা স্বীকার করেন এবং আনছার ফকির কে রাতেই গ্রেফতার করা হয় বলেছে জানান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

জানুয়ারি 2025
বৃ শু
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
bdit.com.bd