• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
  • Viral NewsBD | ভাইরাল নিউজ
শিরোনামঃ
ইবিতে ছুরিকাঘাতে শিক্ষিকাকে হ/ত্যা স্বামী শারীরিকভাবে অক্ষম তাই পুত্রবধূর গর্ভে শ্বশুরের সন্তান, গভীর রাতে নিজের মায়ের বয়সী অসুস্থ ভাবীকে জ্বরের ঔষধ দিতে এসে পরকীয়ার অভিযোগে আটক হয়েছে দেবর, হুজুরের তাবিজ এর পাওয়ারে মহিলা একদমে বিছানায় গোবিন্দগঞ্জে ১৫ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার আমার শ্বাশুড়ির বয়স ৫৮ উনি বিধবা হয়েছেন ৩ মাস। উনি এখন বিয়ে করতে চান। কি করব আমরা? জানলে আপনিই লজ্জা পাবেন ছেলেদের দেখলে মেয়েরা ওড়না ঠিক করে কেন? স্বামী আর ২ দিনের প্রেমিক কখনও এক হতে পারে না এক শকুনের বাচ্চা তার বাপের কাছে বায়না ধরলো, — “বাবা, আমি মানুষের মাংস খাব! “ বয়সন্ধি কালে সন্তান পৌঁছালে মা বাবার সন্তানের প্রতি আচরণ কেমন হওয়া উচিত?

আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে রংপুরে ভোটার সচেতনতা ও জনসম্পৃক্ততা বাড়াতে উঠান বৈঠক

রংপুর প্রতিনিধিঃ / ১৫০ সময় আগে
পোস্ট হয়েছেঃ সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬

206
সোমবার সকালে রংপুর সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের বাহাদুরসিং মধ্যপাড়া এলাকায় এ বৈঠক হয়। জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস যৌথভাবে এর আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান।
জেলা প্রশাসক বলেন, ভোটের মাধ্যমেই জনগণ তাদের যোগ্য ও দায়িত্বশীল প্রতিনিধি নির্বাচন করে। তিনি ভোটারদের ব্যালট পেপার ও ভোট প্রদানের পদ্ধতি সম্পর্কে জেনে সঠিকভাবে ভোট দেওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হলে জুলাই সনদের আলোকে নাগরিক অধিকার ও রাষ্ট্রীয় সংস্কার কার্যক্রম বাস্তবায়নের সুযোগ তৈরি হবে। সচেতনভাবে ভোট দেওয়াকে নাগরিক দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, দেশের ভবিষ্যৎ নির্ধারণের ক্ষমতা জনগণের হাতেই রয়েছে।
উঠান বৈঠকে রংপুর বিভাগীয় তথ্য অফিসের সহকারী পরিচালক মো. আলমগীর কবির ভোট প্রদানের কারিগরি দিক তুলে ধরেন। তিনি জানান, ভোটের দিন কেন্দ্রে দুটি ব্যালট পেপার থাকবে—জাতীয় সংসদ নির্বাচনের জন্য সাদা রঙের এবং গণভোটের জন্য গোলাপি রঙের। তিনি ভোটারদের শান্তিপূর্ণভাবে কেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার দুই শতাধিক নারী ও পুরুষ অংশ নেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

জানুয়ারি 2025
বৃ শু
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
bdit.com.bd