সাবিনা আক্তার (১৮) হৃদয়বিদারক এক ঘটনা ঘটেছে হবিগঞ্জের মাধবপুরে। নিকট আত্মীয়ের মৃত্যুর খবর শুনে মরদেহ দেখতে যাওয়ার পথে হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন সাবিনা আক্তার (১৮)। শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুর ১টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। নিহত সাবিনা আক্তার মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের সুন্দরপুর গ্রামের জাহেদ মিয়ার কন্যা। পারিবারিক সূত্রে জানা যায়, একই গ্রামের আত্মীয় আমিজ আলীর স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে পরিবারের সঙ্গে সেখানে যাচ্ছিলেন সাবিনা। গন্তব্যের একেবারে কাছে পৌঁছানোর মুহূর্তে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত হবিগঞ্জ সদর...
192
সাবিনা আক্তার (১৮)
হৃদয়বিদারক এক ঘটনা ঘটেছে হবিগঞ্জের মাধবপুরে।
নিকট আত্মীয়ের মৃত্যুর খবর শুনে মরদেহ দেখতে যাওয়ার পথে হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন সাবিনা আক্তার (১৮)।
শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুর ১টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। নিহত সাবিনা আক্তার মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের সুন্দরপুর গ্রামের জাহেদ মিয়ার কন্যা।
পারিবারিক সূত্রে জানা যায়, একই গ্রামের আত্মীয় আমিজ আলীর স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে পরিবারের সঙ্গে সেখানে যাচ্ছিলেন সাবিনা। গন্তব্যের একেবারে কাছে পৌঁছানোর মুহূর্তে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও বেদনাদায়ক তথ্য হলো—আগামী ১৫ জানুয়ারি একই গ্রামের বরকত আলীর সঙ্গে সাবিনার বিয়ে নির্ধারিত ছিল। বিয়ের মাত্র কয়েকদিন আগে এমন মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার ও এলাকাবাসী।
শুক্রবার বাদ আসর সুন্দরপুর শাহী ঈদগাহে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।