দিনাজপুরে বাক–প্রতিবন্ধী নারী ধর্ষণ র্যাবের অভিযানে প্রধান আসামিসহ গ্রেপ্তার ২। - Viral NewsBD | ভাইরাল নিউজদিনাজপুরে বাক–প্রতিবন্ধী নারী ধর্ষণ র্যাবের অভিযানে প্রধান আসামিসহ গ্রেপ্তার ২। - Viral NewsBD | ভাইরাল নিউজ
Warning: Trying to access array offset on value of type bool in /home/viralnewsbd/public_html/wp-content/plugins/visual-footer-credit-remover/visual-footer-credit-remover.php on line 95
Warning: Trying to access array offset on value of type bool in /home/viralnewsbd/public_html/wp-content/plugins/visual-footer-credit-remover/visual-footer-credit-remover.php on line 97
Warning: Trying to access array offset on value of type bool in /home/viralnewsbd/public_html/wp-content/plugins/visual-footer-credit-remover/visual-footer-credit-remover.php on line 98
দিনাজপুরে বাক–প্রতিবন্ধী নারী ধর্ষণ র্যাবের অভিযানে প্রধান আসামিসহ গ্রেপ্তার ২।
রিপোর্টার:
/ ১১৩
সময় আগে
পোস্ট হয়েছেঃ
বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬
শেয়ার করুন
দিনাজপুরে বাক–প্রতিবন্ধী নারী ধর্ষণ র্যাবের অভিযানে প্রধান আসামিসহ গ্রেপ্তার ২।
দিনাজপুরে বাক–প্রতিবন্ধী নারী ধর্ষণ র্যাবের অভিযানে প্রধান আসামিসহ গ্রেপ্তার ২। দিনাজপুরের নবাবগঞ্জে এক বাক–প্রতিবন্ধী নারীকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে পৃথক অভিযানে দিনাজপুর ও নারায়ণগঞ্জ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, গ্রেপ্তার প্রধান আসামি মো. মোস্তাক (৩২) ভুক্তভোগীর এলাকার জামাই। গত ১৬ ডিসেম্বর ২০২৫ তারিখে ভুক্তভোগী তার নানীর বাড়ি থেকে দুধ নিয়ে ফেরার সময় নানীর অনুপস্থিতিতে বাড়ির একটি চৌকিতে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। পরে মামলার দ্বিতীয় আসামি মো. মমিনুর রহমান (৪৫)...
150
দিনাজপুরে বাক–প্রতিবন্ধী নারী ধর্ষণ র্যাবের অভিযানে প্রধান আসামিসহ গ্রেপ্তার ২।
দিনাজপুরের নবাবগঞ্জে এক বাক–প্রতিবন্ধী নারীকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে পৃথক অভিযানে দিনাজপুর ও নারায়ণগঞ্জ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তার প্রধান আসামি মো. মোস্তাক (৩২) ভুক্তভোগীর এলাকার জামাই। গত ১৬ ডিসেম্বর ২০২৫ তারিখে ভুক্তভোগী তার নানীর বাড়ি থেকে দুধ নিয়ে ফেরার সময় নানীর অনুপস্থিতিতে বাড়ির একটি চৌকিতে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। পরে মামলার দ্বিতীয় আসামি মো. মমিনুর রহমান (৪৫) প্রধান আসামিকে পালাতে সহায়তা করেন বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে ১৭ ডিসেম্বর নবাবগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০২০) এর ৯(১) ধারায় একটি মামলা দায়ের করেন (মামলা নং–১৮)।
ঘটনার পর থেকে আসামিরা আত্মগোপনে থাকলেও র্যাব গোয়েন্দা নজরদারি জোরদার করে। এর ধারাবাহিকতায় রাত সাড়ে ১২টার দিকে র্যাব-১৩ ও র্যাব-১১–এর যৌথ অভিযানে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে মো. মোস্তাককে গ্রেপ্তার করা হয়। পরে রাত ১টা ৪০ মিনিটে নীলফামারীর কিশোরগঞ্জ এলাকা থেকে মো. মমিনুর রহমানকে আটক করা হয়।
গ্রেপ্তার আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানিয়েছে, ধর্ষণসহ সব ধরনের গুরুতর অপরাধ প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।