• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
  • Viral NewsBD | ভাইরাল নিউজ
শিরোনামঃ
ইবিতে ছুরিকাঘাতে শিক্ষিকাকে হ/ত্যা স্বামী শারীরিকভাবে অক্ষম তাই পুত্রবধূর গর্ভে শ্বশুরের সন্তান, গভীর রাতে নিজের মায়ের বয়সী অসুস্থ ভাবীকে জ্বরের ঔষধ দিতে এসে পরকীয়ার অভিযোগে আটক হয়েছে দেবর, হুজুরের তাবিজ এর পাওয়ারে মহিলা একদমে বিছানায় গোবিন্দগঞ্জে ১৫ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার আমার শ্বাশুড়ির বয়স ৫৮ উনি বিধবা হয়েছেন ৩ মাস। উনি এখন বিয়ে করতে চান। কি করব আমরা? জানলে আপনিই লজ্জা পাবেন ছেলেদের দেখলে মেয়েরা ওড়না ঠিক করে কেন? স্বামী আর ২ দিনের প্রেমিক কখনও এক হতে পারে না এক শকুনের বাচ্চা তার বাপের কাছে বায়না ধরলো, — “বাবা, আমি মানুষের মাংস খাব! “ বয়সন্ধি কালে সন্তান পৌঁছালে মা বাবার সন্তানের প্রতি আচরণ কেমন হওয়া উচিত?

চট্টগ্রামের হাসপাতালে খতনার সময় ৭ বছরের শিশুর মৃত্যু

রিপোর্টার: / ১৫৩ সময় আগে
পোস্ট হয়েছেঃ বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬

211

চট্টগ্রামের বহদ্দারহাটের একটি বেসরকারি হাসপাতালে খতনা করানোর সময় ৭ বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগ উঠেছে।

গত শনিবার নগরীর সেফ আইডিয়াল হেলথ কেয়ার হাসপাতালে এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম মোহাম্মদ মোস্তফা।

শিশুটির বাবা আবু মুসা দ্য ডেইলি স্টারকে বলেন, ‘হাসপাতালের বিছানায় আমার ছেলে হাসছিল। একসময় সে আমাকে বলল, “আব্বু, আমার ক্ষুধা পেয়েছে।” কিন্তু ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমরা তাকে কিছু খেতে দেইনি।’

ওইদিন দুপুর সাড়ে ৩টার দিকে অস্ত্রোপচার কক্ষে নেওয়া হয় মোস্তফাকে।

পরিবারের অভিযোগ, কয়েক ঘণ্টা ধরে তাদের সন্তানের শারীরিক অবস্থা সম্পর্কে কিছুই জানানো হয়নি। সন্ধ্যা ৬টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ হঠাৎ জানায়, মোস্তফাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) স্থানান্তর করতে হবে।

আবু মুসা বলেন, ‘অ্যাম্বুলেন্সে আমার ছেলেকে ছুঁয়ে দেখি শরীর বরফের মতো ঠান্ডা। পা দুটো মোচড়ানো ছিল, কোনো নড়াচড়া ছিল না।’

চমেকের আইসিইউতে ভর্তির পর রাত ১০টা ১০ মিনিটে মোস্তফাকে মৃত ঘোষণা করা হয়। মৃত্যুসনদে হৃৎক্রিয়া বন্ধ হয়ে যাওয়াকে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

শিশুটির বাবা অভিযোগ করেন, চমেকের শিশু সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ জুনায়েদ চৌধুরীর তত্ত্বাবধানে অস্ত্রোপচারের সময় অ্যানেস্থেশিয়ার অপব্যবহারের কারণেই তার ছেলের মৃত্যু হয়েছে।

তিনি চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে চট্টগ্রামের সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগ করবেন বলে জানান।

চমেকের আইসিইউ ও অ্যানেস্থেশিয়া বিভাগের প্রধান ডা. হারুন-উর-রশিদ জানান, কার্ডিয়াক অ্যারেস্টের পর শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় তাদের কাছে আনা হয়েছিল।

এ বিষয়ে ডা. জুনায়েদ ও সেফ আইডিয়াল হেলথ কেয়ার হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। হাসপাতালের সহকারী ব্যবস্থাপক সাইদুল করিম এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

এ ঘটনায় আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, ‘ঘটনা তদন্তে সহকারী সিভিল সার্জন ডা. তৌহিদুল আলমের নেতৃত্বে একজন শিশু সার্জনসহ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হবে।’


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

জানুয়ারি 2025
বৃ শু
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
bdit.com.bd