বৃদ্ধার স্বজনেরা বলেন, রহিমা খাতুন কবিরাজি পেশার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর গলায় সোনার চেইন ও কানে দুল ছিল। আহত অবস্থায় উদ্ধারের সময় সেই চেইন ও দুল পাওয়া যায়নি। তাই ধারণা করা হচ্ছে, এক বা একাধিক দুর্বৃত্ত তাঁর ঘরে ঢুকে সোনার চেইন ও দুল ছিনিয়ে নেয়। একপর্যায়ে তাঁর গলা কাটা হয়।
ওই বৃদ্ধার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল জানিয়ে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপপরিদর্শক মমতাজউদ্দিন বলেন, বিষয়টি নিয়ে পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। এ ঘটনায় বৃদ্ধার বড় ছেলে শহীদুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা করেছেন।