• বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
  • Viral NewsBD | ভাইরাল নিউজ
শিরোনামঃ
গোমস্তাপুর সীমান্তে বিজিবির অভিযান: ২৩৬ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ চট্টগ্রামের বিভিন্ন স্থানে তীব্র জলযট: চরম দুর্ভোগে পড়েছে সাধারণ জনগণ পত্নীতলা উপজেলার থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৪০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ তিনজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। সড়কে মোটরসাইকেল দুর্ঘটনা: আশঙ্কাজনক অবস্থায় কিশোর ফাইম, ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়া হচ্ছে গাইবান্ধায় জলাবদ্ধতা, শহরবাসী চরম দুর্ভোগে হিলিতে’ গ্রেপ্তার৪ মামলার আসামি ‘কালী ২ জুলাই থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা, রাঙ্গুনিয়ায় পরীক্ষার্থী ২ হাজার ১৮১ জন, কেন্দ্র ৩টি বালিয়াডাঙ্গীতে নিখোঁজ চার শিক্ষার্থী সিলেটে উদ্ধার শাশুড়ির সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে জামাই আটক ১৬০ কেজি গাঁজা আত্মসাতের অভিযোগে দাউদকান্দি থানার ওসি প্রত্যাহার

রিপোর্টার: / ১২৭ সময় আগে
পোস্ট হয়েছেঃ শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

279

দিনাজপুরের হাকিমপুর হিলি সিপি মোড়ে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী আলিফ হোসেন (২১) নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নেওয়ার পথে মৃত্যু হয়।

ঘটনাটি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে হিলি স্থলবন্দরের সিপি মোড়ে ঘটেছে। পুলিশ জানায়, ঘাতক ট্রাক (ঢাকা মেট্রো-ট ২০-৪৭২৫) এবং চালক আনিসুর রহমানকে আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

নিহত আলিফ হোসন হাকিমপুর হিলি পৌর শহরের ১ নম্বর ওয়ার্ড চন্ডিপুর গ্রামের এনামুল হকের ছেলে। অপর দিকে, আটক চালক আনিসুর রহমান নওগাঁ মহাদেবপুর উপজেলার শিবগঞ্জ গ্রামের মতিউর রহমানের ছেলে। তবে ঘাতক ট্রাকের মালিকের নাম জানা যায়নি।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, নিহত আলিফ হোসেন হিলি স্থলবন্দর চারমাথা মোড় থেকে সিপি মোড়ের দিকে যাচ্ছিলেন। এই সময় বিরামপুর থেকে আসা ঘাতক ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে প্রথমে হাকিমপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজে পাঠান। পথিমধ্যে আলিফ হোসেন মারা যান।

ওসি মো. জাকির হোসেন আরও জানান, “পুলিশ ঘাতক ট্রাক ও চালককে আটক করে হেফাজতে রেখেছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রি

য়াধীন রয়েছে।”

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

জুলাই 2026
বৃ শু
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
bdit.com.bd