
গাইবান্ধা পৌর শহরে ড্রেনেজ ব্যবস্থা ঠিক না থাকায় এবং প্রয়োজনীয় ড্রেনের অভাবে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। সরেজমিনে গিয়ে দেখা যায়, আজ (৮ জুলাই) বুধবার সকালে ভারী বৃষ্টিপাতে পৌর শহরের খাঁপাড়ায় অবস্থিত গাইবান্ধা মা ও শিশু কল্যাণ কেন্দ্র (মাতৃসদন)রোড,শহরের কাঁচারী বাজারের চুড়িপট্টি, সঁচীন চাকী সড়ক,মধ্যপাড়া স্কুল রোড, ভিএইড রোডের কে.এন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনেসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তাঘাট ও আবাসিক এলাকা জলাবদ্ধ হয়ে পড়ে।
বাড়ির আঙিনা ও ঘরের ভেতরে পানি প্রবেশ করেছে। কোথাও কোথাও হাঁটু পানি জমে থাকায় যাতায়াতে চরম বিপাকে পড়েছে সাধারণ মানুষ ও যানবাহন চালকদের। ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে শহরবাসী কে। বিশেষ করে বিপাকে পড়েছে ওই এলাকার স্কুল পড়ুয়া শিক্ষার্থী ও অভিভাবকরা।
গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, সকালে কয়েক ঘণ্টার বৃষ্টিতেই বিদ্যালয়ের সামনের রাস্তাটিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। হাঁটুসমান নোংরা পানি মাড়িয়ে আমাদের চলাচল করতে হচ্ছে। বারবার পা চুলকায়। এতে চর্ম ও পানিবাহিত রোগ হওয়ার ঝুঁকি রয়েছে।
স্থানীয়রা জানান, একটু বৃষ্টি হলেই পুরো রাস্তাঘাট পানিতে তলিয়ে যায়। সমস্যাটি দীর্ঘদিনের। এটির স্থায়ী সমাধানে কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। যার কারণে প্রতিবছরই এমন দুর্ভোগে পড়তে হচ্ছে আমাদের। এই জলাবদ্ধতার দুর্ভোগ মনে হয় শেষ হবে না।
এ দিকে জলাবদ্ধতা সমস্যার সমাধান নিয়ে পৌর কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করে সচেতন নাগরিকরা জানান, গাইবান্ধা পৌরসভা প্রথম শ্রেনীর । পৌরসভাটিতে প্রতিবছর শত কোটি টাকা বাজেট হয়। অথচো পানি নিঃষ্কাশনের জন্য জেলা শহরের রাস্তা ও আবাসিক এলাকাগুলোয় প্রয়োজনীয় ড্রেনের ব্যবস্থা করা হয়না।
দু-একটি থাকলেও সেগুলো অপরিস্কার থাকায় পানি জমে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। ফলে পানি নিঃষ্কাশন হতে না পেরে সামান্য বৃষ্টিতেই রাস্তা ও আবাসিক এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। ফলে ড্রেনগুলো কোনো কাজে লাগছে না। আর এই কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পৌরবাসীকে।
পৌরবাসী অতিদ্রুত এই সমস্যা সমাধানে কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান,