• বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
  • Viral NewsBD | ভাইরাল নিউজ
শিরোনামঃ
গোমস্তাপুর সীমান্তে বিজিবির অভিযান: ২৩৬ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ চট্টগ্রামের বিভিন্ন স্থানে তীব্র জলযট: চরম দুর্ভোগে পড়েছে সাধারণ জনগণ পত্নীতলা উপজেলার থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৪০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ তিনজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। সড়কে মোটরসাইকেল দুর্ঘটনা: আশঙ্কাজনক অবস্থায় কিশোর ফাইম, ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়া হচ্ছে গাইবান্ধায় জলাবদ্ধতা, শহরবাসী চরম দুর্ভোগে হিলিতে’ গ্রেপ্তার৪ মামলার আসামি ‘কালী ২ জুলাই থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা, রাঙ্গুনিয়ায় পরীক্ষার্থী ২ হাজার ১৮১ জন, কেন্দ্র ৩টি বালিয়াডাঙ্গীতে নিখোঁজ চার শিক্ষার্থী সিলেটে উদ্ধার শাশুড়ির সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে জামাই আটক ১৬০ কেজি গাঁজা আত্মসাতের অভিযোগে দাউদকান্দি থানার ওসি প্রত্যাহার

সড়কে মোটরসাইকেল দুর্ঘটনা: আশঙ্কাজনক অবস্থায় কিশোর ফাইম, ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়া হচ্ছে

শিমুল হোসেন শালিখা উপজেলা প্রতিনিধি: / ১৬ সময় আগে
পোস্ট হয়েছেঃ বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

21

মাগুরার শালিখা উপজেলার তালখড়ি ইউনিয়নের শাবলাট গ্রামের কিশোর ফাইম (১৬) সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে। সে ওই গ্রামের শরিফুল ইসলামের একমাত্র ছেলে।

বুধবার (৮ জুলাই) দুপুরে চতুরবাড়িয়া বাজারের উত্তর পাশে নিজ বাড়িতে ফেরার পথে বিডিআরের মোড় এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয় ফাইম। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) এ রেফার করেন। সংবাদ লেখা পর্যন্ত তাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়া হচ্ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, ফাইম তিন বোনের একমাত্র ছোট ভাই। তার আকস্মিক দুর্ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে উদ্বেগ ও শোকের পরিবেশ বিরাজ করছে।

দৈনিক আজকের জনবানী পত্রিকার জেলা প্রতিনিধি রাশেদ রেজা জানান, “ফাইমের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়া হচ্ছে। পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

জুলাই 2026
বৃ শু
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
bdit.com.bd