• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
  • Viral NewsBD | ভাইরাল নিউজ
শিরোনামঃ
বাউফলে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বিয়ের আড়াই মাসের মাথায় মর্মান্তিক ঘটনা গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করার রংপুরে শফিকুর রহমানের হুঁশিয়ারি দিনাজপুর সীমান্তে ৪ জনকে পুশ ইনের চেষ্টা চট্টগ্রামে বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী টানা ভারী বৃষ্টিতে টেকনাফে পাহাড় থেকে পড়ে আহত মা হাতি, চিকিৎসায় প্রস্তুত বন বিভাগ সাঘাটায় ৪৯ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-১ নামাজ পড়তে যাওয়ার পথে অটোরিকশার ধাক্কায় গনিতের শিক্ষক নিহত টাকার জন্য কেন মেয়ের বিয়ে হবে না শাহিন তুমি জবাব দাও উপকূলের পর এবার পাহাড়ে মহাবিপর্যয়: বন্যা ও পাহাড় ধসে স্তব্ধ তিন পার্বত্য জেলার জীবনযাত্রা, অন্তত ১৫টি উপজেলায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন ফরিদপুরে ১০৪ তম আন্তর্জাতিক সমবায় দিবস পালিত, সম্মাননা ও গাছের চারা বিতরণ

সাঘাটায় ৪৯ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-১

আঃ রাজ্জাক সরকার, স্টাফ রিপোর্টার, / ২২ সময় আগে
পোস্ট হয়েছেঃ শনিবার, ১১ জুলাই, ২০২৬

34

গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলা পল্টন মোড় এলাকা থেকে ৪৯ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি স্মার্ট মোবাইল ফোন জব্দসহ শরিফুজ্জামান সোহাগ(৩৩) নামে এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে পুলিশ।

সাঘাটা থানা পুলিশ জানায়, গতকাল শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই শাকিলুর রহমানের নেতৃিত্বে পুলিশের একটি দল ওই এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি সোহাগ ওই স্থান থেকে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।

এরপর তার দেহ তল্লাশি চালিয়ে ট্রাউজারের পকেট থেকে বিশেষ কায়দায় রাখা ৪৯ পিস নীল রঙগের ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির কাজে ব্যবহারিত টেকনো স্পার্ক নামে একটি স্মার্ট ফোন জব্দ করা হয়।

উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের বাজার মুল্য আনুমানিক ১৪ হাজার ৭ শত টাকা। গ্রেফতার মাদক কারবারি সোহাগ উপজেলার জুমার বাড়ী ইউনিয়নের শিমুরতাইড় গ্রামের মৃত আব্দুল মাজেদ ওরফে মাজুর ছেলে।

পুলিশে প্রাথমিক জিজ্ঞেসাবাদে গ্রেফতার সোহাগ দীর্ঘ দিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসা পরিচালনার কথা স্বীকার করেন। তার বিরুদ্ধে সাঘাটা থানায় মাদকদ্রব নিয়ত্রন আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে তাকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহবুব হোসেন জানান, মাদক নির্মুল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

জুলাই 2026
বৃ শু
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
bdit.com.bd