• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
  • Viral NewsBD | ভাইরাল নিউজ
শিরোনামঃ
বাউফলে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বিয়ের আড়াই মাসের মাথায় মর্মান্তিক ঘটনা গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করার রংপুরে শফিকুর রহমানের হুঁশিয়ারি দিনাজপুর সীমান্তে ৪ জনকে পুশ ইনের চেষ্টা চট্টগ্রামে বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী টানা ভারী বৃষ্টিতে টেকনাফে পাহাড় থেকে পড়ে আহত মা হাতি, চিকিৎসায় প্রস্তুত বন বিভাগ সাঘাটায় ৪৯ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-১ নামাজ পড়তে যাওয়ার পথে অটোরিকশার ধাক্কায় গনিতের শিক্ষক নিহত টাকার জন্য কেন মেয়ের বিয়ে হবে না শাহিন তুমি জবাব দাও উপকূলের পর এবার পাহাড়ে মহাবিপর্যয়: বন্যা ও পাহাড় ধসে স্তব্ধ তিন পার্বত্য জেলার জীবনযাত্রা, অন্তত ১৫টি উপজেলায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন ফরিদপুরে ১০৪ তম আন্তর্জাতিক সমবায় দিবস পালিত, সম্মাননা ও গাছের চারা বিতরণ

ফরিদপুরে ১০৪ তম আন্তর্জাতিক সমবায় দিবস পালিত, সম্মাননা ও গাছের চারা বিতরণ

বিপুল চন্দ জেলা প্রতিনিধি: ফরিদপুর / ৩২ সময় আগে
পোস্ট হয়েছেঃ শনিবার, ১১ জুলাই, ২০২৬

50

‘একটি শান্তিময় বিশ্বের জন্য সমবায়’ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে ১০৪তম আন্তর্জাতিক সমবায় দিবস
উপলক্ষে আলোচনা সভা, সম্মাননা প্রদান ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকালে ফরিদপুর জেলা পরিষদ কনফারেন্স রুমে ফরিদপুর জেলা সমবায় ইউনিয়নের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফরিদপুর জেলা সমবায় ইউনিয়নের সভাপতি আব্দুর রহমান লালটুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট, ফরিদপুরের অধ্যক্ষ খোন্দকার মনিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুরের জেলা সমবায় কর্মকর্তা সৈয়দ জসীম উদ্দিন, ফরিদপুর সদর উপজেলা সমবায় কর্মকর্তা আফজাল হোসেন, ফরিদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা সমবায় ইউনিয়নের সাবেক সভাপতি অ্যাডভোকেট লিয়াকত আলী খান বুলু, শাহ্ ফরিদ রিয়েল এস্টেট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও জেলা সমবায় ইউনিয়নের সাবেক সভাপতি মো. ওমর আলী খান এবং জেলা সমবায় ইউনিয়নের সহ-সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
এছাড়া বক্তব্য দেন সহকারী পরিচালক ইফতেখার মাহমুদ, গোলাম মোহাম্মদ ফারুক, জাহিদুর রহমান, বজলুর রশিদ, মোসাম্মদ সালমা চৈতি, আফরোজা ইয়াসমিন ও ফরিদা পারভিন পারুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সমবায় ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায় মানুষের অর্থনৈতিক ক্ষমতায়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং একটি শান্তিপূর্ণ ও টেকসই সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমবায় আন্দোলনকে আরও গতিশীল করতে এবং সাধারণ মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে সমবায়ভিত্তিক কার্যক্রম সম্প্রসারণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শতনীড় মাল্টিপারপাস কো-অপারেটিভ, আদর্শ বণিক সমিতি ও পাওয়ার মাল্টিপারপাস সমবায় সমিতিকে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি আলহাজ মোহাম্মদ শামসুল হক মোল্লা, মোসাম্মৎ সালমা আক্তার খান এবং মোহাম্মদ জাহাঙ্গীর আজিজকে শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে সম্মাননা ও ক্রেস্ট দেওয়া হয়।
এর আগে ফরিদপুর জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট লিয়াকত আলী খান বুলু এবং রাষ্ট্রপতির পুরস্কারপ্রাপ্ত সমবায়ী আফরোজা বেগমকে বিশেষ সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

জুলাই 2026
বৃ শু
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
bdit.com.bd