• বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
  • Viral NewsBD | ভাইরাল নিউজ
শিরোনামঃ
গোমস্তাপুর সীমান্তে বিজিবির অভিযান: ২৩৬ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ চট্টগ্রামের বিভিন্ন স্থানে তীব্র জলযট: চরম দুর্ভোগে পড়েছে সাধারণ জনগণ পত্নীতলা উপজেলার থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৪০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ তিনজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। সড়কে মোটরসাইকেল দুর্ঘটনা: আশঙ্কাজনক অবস্থায় কিশোর ফাইম, ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়া হচ্ছে গাইবান্ধায় জলাবদ্ধতা, শহরবাসী চরম দুর্ভোগে হিলিতে’ গ্রেপ্তার৪ মামলার আসামি ‘কালী ২ জুলাই থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা, রাঙ্গুনিয়ায় পরীক্ষার্থী ২ হাজার ১৮১ জন, কেন্দ্র ৩টি বালিয়াডাঙ্গীতে নিখোঁজ চার শিক্ষার্থী সিলেটে উদ্ধার শাশুড়ির সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে জামাই আটক ১৬০ কেজি গাঁজা আত্মসাতের অভিযোগে দাউদকান্দি থানার ওসি প্রত্যাহার

শরিফ উসমান হাদী হত্যার প্রতিবাদে কমলগঞ্জ উপজেলা জামায়াতের বিশাল মিছিল

মুজিবুর রহমান, কমলগঞ্জ উপজেলা প্রতিনিধি / ৪৬৮ সময় আগে
পোস্ট হয়েছেঃ শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
শরিফ উসমান হাদী হত্যার প্রতিবাদে কমলগঞ্জ উপজেলা জামায়াতের বিশাল মিছিল
শরিফ উসমান হাদী হত্যার প্রতিবাদে কমলগঞ্জ উপজেলা জামায়াতের বিশাল মিছিল

607

মৌলভীবাজার-৪ কমলগঞ্জ-শ্রীমঙ্গল সংসদীয় আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট আবদুর রবের নেতৃত্বে ওসমান শরীফ হাদী হত্যার প্রতিবাদে কমলগঞ্জে বিশাল প্রতিবাদী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার ১৯ ডিসেম্বর সকাল ৮টার দিকে উপজেলা চৌমুহনী থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি কমলগঞ্জ থানার সামনে দিয়ে প্রদক্ষিণ করে ভানুগাছ চৌমুহনীতে গিয়ে এক সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়। মিছিলে ‘হত্যার বিচার চাই’, ‘খুনিদের অবিলম্বে গ্রেপ্তার কর’, ‘ন্যায়বিচার নিশ্চিত কর’—এমন নানা স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার-৪ কমলগঞ্জ-শ্রীমঙ্গল সংসদীয় আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট আবদুর রব। তিনি বলেন, “নিরপরাধ মানুষকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ চিত্র তুলে ধরে। ওসমান শরীফ হাদী হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চলবে।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন  উপজেলা জামায়াতের আমির প্রিন্সিপাল মাসুক মিয়া ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট কামরুল ইসলাম, নায়েবে আমির আমিরুল ইসলাম কয়ছর, পৌর জামায়াতের সভাপতি আব্দুল হাই, উপজেলা যুব বিভাগের সভাপতি যুবায়ের আহমদ, সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি এবাদুর রহমান, উপজেলা শিবিরের সভাপতি সাদিকুর রহমানসহ বিভিন্ন শাখার নেতাকর্মীরা।

প্রতিবাদী সমাবেশে বক্তারা ওসমান শরীফ হাদী হত্যাকাণ্ডের নৃশংস বর্ণনা তুলে ধরে বলেন, গত শুক্রবার ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে রিকশায় বসা অবস্থায় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন ওসমান শরীফ হাদী। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাতে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

পরবর্তীতে সরকারের সহযোগিতায় উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর রাত আনুমানিক ৯টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

বক্তারা বলেন, দিনের আলোয় এমন হত্যাকাণ্ড প্রমাণ করে দেশে অপরাধীদের দৌরাত্ম্য কতটা ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। অবিলম্বে হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

শান্তিপূর্ণভাবে আয়োজিত এই মিছিল ও সমাবেশে বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় অতিরিক্ত


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

জুলাই 2026
বৃ শু
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
bdit.com.bd