• বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
  • Viral NewsBD | ভাইরাল নিউজ
শিরোনামঃ
গোমস্তাপুর সীমান্তে বিজিবির অভিযান: ২৩৬ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ চট্টগ্রামের বিভিন্ন স্থানে তীব্র জলযট: চরম দুর্ভোগে পড়েছে সাধারণ জনগণ পত্নীতলা উপজেলার থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৪০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ তিনজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। সড়কে মোটরসাইকেল দুর্ঘটনা: আশঙ্কাজনক অবস্থায় কিশোর ফাইম, ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়া হচ্ছে গাইবান্ধায় জলাবদ্ধতা, শহরবাসী চরম দুর্ভোগে হিলিতে’ গ্রেপ্তার৪ মামলার আসামি ‘কালী ২ জুলাই থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা, রাঙ্গুনিয়ায় পরীক্ষার্থী ২ হাজার ১৮১ জন, কেন্দ্র ৩টি বালিয়াডাঙ্গীতে নিখোঁজ চার শিক্ষার্থী সিলেটে উদ্ধার শাশুড়ির সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে জামাই আটক ১৬০ কেজি গাঁজা আত্মসাতের অভিযোগে দাউদকান্দি থানার ওসি প্রত্যাহার

লালমনিরহাট সীমান্তে বিজিবি’র মাদক বিরোধী অভিযানে পনে ৩ লাখ টাকা মূল্যে ভারতীয় ইস্কাপ সিরাপসহ আটক-১

রিপোর্টার: / ৩১৭ সময় আগে
পোস্ট হয়েছেঃ মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬
লালমনিরহাট সীমান্তে বিজিবি’র মাদক বিরোধী অভিযানে পনে ৩ লাখ টাকা মূল্যে ভারতীয় ইস্কাপ সিরাপসহ আটক-১
লালমনিরহাট সীমান্তে বিজিবি’র মাদক বিরোধী অভিযানে পনে ৩ লাখ টাকা মূল্যে ভারতীয় ইস্কাপ সিরাপসহ আটক-১

452
লালমনিরহাট সীমান্তে লালমনিরহাট-১৫ বিজিবি’র সদস্যরা মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণে ভারতীয় ইস্কাপ সিরাপসহ এক চোরাকারবারিকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের সিজার মূল্য ২ লক্ষ ৮০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
সোমবার (৫ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ঝাউরানী বিওপি’র আওতাধীন দক্ষিণ ঝাউরানী স্থানে বিজিবি’র টহলদল বিশেষ অভিযান চালিয়ে ২৫ বোতল ইস্কাপ ও একটি মোটর সাইকেলসহ মুনছুর হেলাল (২০) নামের এক চোরাকারবারিকে আটক করা হয়। আটক হাতিবান্ধা উপজেলার উত্তর ঝাউরানী এলাকার আমান আলীর ছেলে।
অন্য দিকে সোমবার (৫ জানুয়ারী) রাত সাড়ে ৮ টার দিকে লালমনিরহাটের আদিতমারী উপজেলার দিঘলটারী বিওপি’র আওতাধীন দক্ষিণ নামাটারী এলাকায় বিজিবি সদস্যরা একদল চোরাকারবারীদের ধাওয়া করলে তাদের সাথে থাকা মালামাল ফেলে দৌড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে চলে যায়। ফেলে রাখা মালামাল তল্লাশী করে ভারতীয় ইস্কাপ সিরাপ ৩০০ বোতল জব্দ করা হয়।
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার “লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি” বলেন, “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। মাদক পাচার রোধে সীমান্তের স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে বিজিবি’র গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

জুলাই 2026
বৃ শু
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
bdit.com.bd