• বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
  • Viral NewsBD | ভাইরাল নিউজ
শিরোনামঃ
গোমস্তাপুর সীমান্তে বিজিবির অভিযান: ২৩৬ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ চট্টগ্রামের বিভিন্ন স্থানে তীব্র জলযট: চরম দুর্ভোগে পড়েছে সাধারণ জনগণ পত্নীতলা উপজেলার থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৪০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ তিনজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। সড়কে মোটরসাইকেল দুর্ঘটনা: আশঙ্কাজনক অবস্থায় কিশোর ফাইম, ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়া হচ্ছে গাইবান্ধায় জলাবদ্ধতা, শহরবাসী চরম দুর্ভোগে হিলিতে’ গ্রেপ্তার৪ মামলার আসামি ‘কালী ২ জুলাই থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা, রাঙ্গুনিয়ায় পরীক্ষার্থী ২ হাজার ১৮১ জন, কেন্দ্র ৩টি বালিয়াডাঙ্গীতে নিখোঁজ চার শিক্ষার্থী সিলেটে উদ্ধার শাশুড়ির সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে জামাই আটক ১৬০ কেজি গাঁজা আত্মসাতের অভিযোগে দাউদকান্দি থানার ওসি প্রত্যাহার

মান্দায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামীসহ আটক ৩

রকিবুল ইসলাম / ৩৪২ সময় আগে
পোস্ট হয়েছেঃ বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
মান্দায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামীসহ আটক ৩
মান্দায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামীসহ আটক ৩

518
নওগাঁর মান্দায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলার কুসুম্বা ইউনিয়নের দিঘপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধুর নাম জেসমিন আক্তার (২১), সে উপজেলার কুসুম্বা ইউনিয়নের গাইহানা কৃষ্ণপুর গ্রামের কোবাদ আলীর মেয়ে।
এ ঘটনায় নিহতের স্বামী উজ্জ্বল হোসেন (২৫), শশুর ইউনুস আলী (৫০) শাশুড়ি জোসনা বেগম (৪৫) কে আটক করেছে পুলিশ।
নিহতের বাবা কোবাদ আলী অভিযোগ করে বলেন, প্রায় সাত বছর আগে পারিবারিকভাবে তাঁর মেয়ের বিয়ে হয় উজ্জল হোসেনের সঙ্গে। বিয়ের পর থেকেই যৌতুকসহ বিভিন্ন বিষয়ে মেয়েকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো। এসব বিষয়ে একাধিকবার স্থানীয় চেয়ারম্যান মেম্বারদের নিয়ে বসা হয়েছে। গতকাল সোমবার রাতভর জেসমিনের ওপর নির্যাতন চালানো হয়। পরে গুরুতর অবস্থায় জেসমিনকে রাজশাহী নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ বিষয়ে মান্দা থানার পরিদর্শক (তদন্ত) আঃ গনি বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামীসহ শশুর শাশুড়িকে আটক করা হয়েছে। এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তদন্তসাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ট্যাগঃ


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

জুলাই 2026
বৃ শু
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
bdit.com.bd