• বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
  • Viral NewsBD | ভাইরাল নিউজ
শিরোনামঃ
গোমস্তাপুর সীমান্তে বিজিবির অভিযান: ২৩৬ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ চট্টগ্রামের বিভিন্ন স্থানে তীব্র জলযট: চরম দুর্ভোগে পড়েছে সাধারণ জনগণ পত্নীতলা উপজেলার থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৪০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ তিনজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। সড়কে মোটরসাইকেল দুর্ঘটনা: আশঙ্কাজনক অবস্থায় কিশোর ফাইম, ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়া হচ্ছে গাইবান্ধায় জলাবদ্ধতা, শহরবাসী চরম দুর্ভোগে হিলিতে’ গ্রেপ্তার৪ মামলার আসামি ‘কালী ২ জুলাই থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা, রাঙ্গুনিয়ায় পরীক্ষার্থী ২ হাজার ১৮১ জন, কেন্দ্র ৩টি বালিয়াডাঙ্গীতে নিখোঁজ চার শিক্ষার্থী সিলেটে উদ্ধার শাশুড়ির সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে জামাই আটক ১৬০ কেজি গাঁজা আত্মসাতের অভিযোগে দাউদকান্দি থানার ওসি প্রত্যাহার

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ২৫ বোতল নিষিদ্ধ ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার

রিপোর্টার: / ৩৯৩ সময় আগে
পোস্ট হয়েছেঃ সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ২৫ বোতল নিষিদ্ধ ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ২৫ বোতল নিষিদ্ধ ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার

606
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ২৫ বোতল নিষিদ্ধ ফেন্সিডিলসহ মোঃ আব্দুল মালেক (৪৫) ও মোঃ আনোয়ার হোসেন (৩০) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গ্রেফতারকৃতরা রাজশাহীর গোদাগাড়ী থানার পানিহার ডাকঘরের আই হাই গ্রামের বাসিন্দা। মোঃ আব্দুল মালেক মৃত আব্দুল আজিজের ছেলে এবং মোঃ আনোয়ার হোসেন মোঃ জাহান সাজাদ আলীর ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া সান্তাহার শাখার একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার মুরাদপুর (পল্লী বিদ্যুৎ) এলাকায় রংপুর বগুড়া মহাসড়কের পূর্ব পাশে অভিযান পরিচালনা করে। এ সময় ঠাকুরগাঁওয়ের হরিপুর থেকে চাঁপাইনবাবগঞ্জগামী বিআরটিসি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৪৭৭১) থামিয়ে তল্লাশি চালানো হয়।
বাসের ডি-৩ ও ডি-৪ নম্বর সিটে বসা দুই যাত্রীর দেহ তল্লাশির সময় তাদের মাঝখানে রাখা নীল-কালো রঙের একটি ট্রাভেল ব্যাগ থেকে দুটি পুরাতন কম্বলে মোড়ানো অবস্থায় ২৫ বোতল কোডিনযুক্ত ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এ সময় মাদক বিক্রিতে ব্যবহৃত একটি স্যামসাং স্মার্টফোন এবং জিডিএল ও লাভা নামীয় দুটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে ফেন্সিডিল ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) ধারার সারণির ১৪(খ) ও ৪১ ধারায় শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত আলামত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া ‘খ’ সার্কেল কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

জুলাই 2026
বৃ শু
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
bdit.com.bd