• বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
  • Viral NewsBD | ভাইরাল নিউজ
শিরোনামঃ
গোমস্তাপুর সীমান্তে বিজিবির অভিযান: ২৩৬ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ চট্টগ্রামের বিভিন্ন স্থানে তীব্র জলযট: চরম দুর্ভোগে পড়েছে সাধারণ জনগণ পত্নীতলা উপজেলার থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৪০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ তিনজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। সড়কে মোটরসাইকেল দুর্ঘটনা: আশঙ্কাজনক অবস্থায় কিশোর ফাইম, ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়া হচ্ছে গাইবান্ধায় জলাবদ্ধতা, শহরবাসী চরম দুর্ভোগে হিলিতে’ গ্রেপ্তার৪ মামলার আসামি ‘কালী ২ জুলাই থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা, রাঙ্গুনিয়ায় পরীক্ষার্থী ২ হাজার ১৮১ জন, কেন্দ্র ৩টি বালিয়াডাঙ্গীতে নিখোঁজ চার শিক্ষার্থী সিলেটে উদ্ধার শাশুড়ির সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে জামাই আটক ১৬০ কেজি গাঁজা আত্মসাতের অভিযোগে দাউদকান্দি থানার ওসি প্রত্যাহার

ফেলানী হত্যার ১৫ বছর: কাঁটাতারে ঝুলে থাকা বিচারহীনতার প্রতীক

রিপোর্টার: / ২২২ সময় আগে
পোস্ট হয়েছেঃ বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬

357

আজ ৭ই জানুয়ারি। ২০১১ সালের এই দিনে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে নির্মমভাবে প্রাণ হারিয়েছিল কিশোরী ফেলানী খাতুন। ১৫ বছর পেরিয়ে গেলেও আজও সেই কাঁটাতারের কান্না থামেনি, মেলেনি কাঙ্ক্ষিত বিচার।
সেদিন বিএসএফ-এর বুলেটে বিদ্ধ হয়ে কাঁটাতারে ঝুলন্ত অবস্থায় দীর্ঘ সময় মৃত্যুযন্ত্রণায় ছটফট করেছিল ফেলানী। অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়লেও প্রায় সাড়ে চার ঘণ্টা তার নিথর দেহটি ঝুলে ছিল সেই কাঁটাতারের বেড়ায়। সেই দৃশ্য শুধু একটি লাশের ছবি ছিল না; বরং সেদিন কাঁটাতারে ফেলানীর মরদেহের সাথে বাংলাদেশের সার্বভৌমত্বও ঝুলে ছিল।
ফেলানীর ঝুলন্ত মরদেহের সেই ছবি বিশ্ববিবেকের কাছে সীমান্ত হত্যার এক নির্মম প্রতীক হয়ে দাঁড়িয়েছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই যে, ১৫ বছর দীর্ঘ সময় অতিবাহিত হলেও রাষ্ট্র আজও ফেলানী হত্যার প্রকৃত বিচার নিশ্চিত করতে পারেনি। বার বার আশ্বাস দিলেও ন্যায়বিচার আজও অধরা।
ফেলানী হত্যার এই দিবসে আমরা আবারও জোর দাবি জানাচ্ছি,
– সীমান্তে সব ধরণের হত্যাকাণ্ডের স্থায়ী অবসান ঘটাতে হবে।
– ফেলানী হত্যার জন্য দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।
– সীমান্তে বিএসএফ-এর অমানবিক আচরণের বিরুদ্ধে কার্যকর কূটনৈতিক ও আইনি পদক্ষেপ নিশ্চিত করতে হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

জুলাই 2026
বৃ শু
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
bdit.com.bd