• বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
  • Viral NewsBD | ভাইরাল নিউজ
শিরোনামঃ
গোমস্তাপুর সীমান্তে বিজিবির অভিযান: ২৩৬ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ চট্টগ্রামের বিভিন্ন স্থানে তীব্র জলযট: চরম দুর্ভোগে পড়েছে সাধারণ জনগণ পত্নীতলা উপজেলার থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৪০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ তিনজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। সড়কে মোটরসাইকেল দুর্ঘটনা: আশঙ্কাজনক অবস্থায় কিশোর ফাইম, ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়া হচ্ছে গাইবান্ধায় জলাবদ্ধতা, শহরবাসী চরম দুর্ভোগে হিলিতে’ গ্রেপ্তার৪ মামলার আসামি ‘কালী ২ জুলাই থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা, রাঙ্গুনিয়ায় পরীক্ষার্থী ২ হাজার ১৮১ জন, কেন্দ্র ৩টি বালিয়াডাঙ্গীতে নিখোঁজ চার শিক্ষার্থী সিলেটে উদ্ধার শাশুড়ির সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে জামাই আটক ১৬০ কেজি গাঁজা আত্মসাতের অভিযোগে দাউদকান্দি থানার ওসি প্রত্যাহার

চুরি, ছিনতাই ও ডাকাতির একাধিক মামলার আসামি চারজন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ”

নিজস্ব প্রতিবেদক / ৩২৭ সময় আগে
পোস্ট হয়েছেঃ সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬

457
চুরি, ছিনতাই ও ডাকাতির একাধিক মামলার আসামি চারজন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে তাদের সহযোগীদের নিয়ে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও ডাকাতিসহ নানাবিধ আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও ডাকাতির একাধিক মামলা থাকলেও তারা বেপরোয়া হয়ে ধারাবাহিকভাবে অপরাধ কর্মকাণ্ড চালিয়ে জনমনে ভীতি সৃষ্টি করে আসছিল।
সিএমপির দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়ার সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ)-এর তত্ত্বাবধানে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মো. আফতাব উদ্দিনের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে এসআই মো. রাশেদুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে চারজন পেশাদার ছিনতাইকারীকে আটক করেন। গ্রেফতারকৃতরা হলেন—
১) মো. ইয়াছিন আবেদীন (২২),
২) মো. ইসমাইল (২৩),
৩) মো. রাজু (২৪) ও
৪) মো. রাকিব (২৪)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও ডাকাতির একাধিক মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

জুলাই 2026
বৃ শু
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
bdit.com.bd