• বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
  • Viral NewsBD | ভাইরাল নিউজ
শিরোনামঃ
গোমস্তাপুর সীমান্তে বিজিবির অভিযান: ২৩৬ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ চট্টগ্রামের বিভিন্ন স্থানে তীব্র জলযট: চরম দুর্ভোগে পড়েছে সাধারণ জনগণ পত্নীতলা উপজেলার থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৪০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ তিনজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। সড়কে মোটরসাইকেল দুর্ঘটনা: আশঙ্কাজনক অবস্থায় কিশোর ফাইম, ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়া হচ্ছে গাইবান্ধায় জলাবদ্ধতা, শহরবাসী চরম দুর্ভোগে হিলিতে’ গ্রেপ্তার৪ মামলার আসামি ‘কালী ২ জুলাই থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা, রাঙ্গুনিয়ায় পরীক্ষার্থী ২ হাজার ১৮১ জন, কেন্দ্র ৩টি বালিয়াডাঙ্গীতে নিখোঁজ চার শিক্ষার্থী সিলেটে উদ্ধার শাশুড়ির সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে জামাই আটক ১৬০ কেজি গাঁজা আত্মসাতের অভিযোগে দাউদকান্দি থানার ওসি প্রত্যাহার

চট্টগ্রাম মতিঝর্ণা এলাকায় ১২ বছরের শ্রাবন্তী ঘোষ নামে শিশু কন্যাকে ধ/র্ষ/ণ করে গ/লা টি/পে হত্যা করা হয়েছে।

রিপোর্টার: / ২৪৫ সময় আগে
পোস্ট হয়েছেঃ বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬

392

চট্টগ্রাম নগরীর লালখান বাজার এলাকায় শ্রাবন্তী ঘোষ নামের ১০ থেকে ১২ বছর বয়সী এক হিন্দু কিশোরীকে ধ*র্ষ-ণের পর নৃশংসভাবে হ/ত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (রাতে) ঘটে যাওয়া এই বর্ব*রোচিত ঘটনায় পুরো এলাকায় তীব্র ক্ষোভ, শোক ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনাটি ঘটে মঙ্গলবার রাত আনুমানিক ১০টা থেকে ১১টার মধ্যে। শ্রাবন্তীর বাবা কর্মসূত্রে শহরের বাইরে থাকেন এবং মা স্থানীয় একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। ঘটনার সময় শ্রাবন্তী তার ছোট ভাইকে নিয়ে বাসায় একাই ছিল। কাজ শেষে রাতে মা বাসায় ফিরে মেয়ের ঝু*লন্ত ও নিথর দেহ দেখতে পান।
নিহতের পরিবারের অভিযোগ, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা একা পেয়ে মেয়েটির ওপর পাশবিক নির্যাতন চালায়। এরপর ঘটনা ধামাচাপা দিতে তাকে প্রথমে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয় এবং পরবর্তীতে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার উদ্দেশ্যে মরদেহটি ঘরের ভেতর ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়।
মায়ের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। এই অবুঝ শিশু ও তার ছোট ভাইয়ের নিরাপত্তা নিশ্চিত করতে না পারার আক্ষেপ এবং সন্তান হারানোর বেদনায় পরিবারটি এখন দিশেহারা।
সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় জনমনে এই ঘটনা ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। সাধারণ সনাতনী সম্প্রদায় ও নেটিজেনরা বলছেন, শহরের কেন্দ্রস্থলে একটি নিরাপদ ঘরে এমন নৃশংস অপরাধ ঘটা চরম নিরাপত্তাহীনতার ইঙ্গিত। এমন হৃদয়বিদারক ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
ইতোমধ্যে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও বিভিন্ন মানবাধিকার সংগঠন এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “শিশু ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে সমাজের ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হবে।”
এলাকাবাসী ও সচেতন মহল প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন, অবিলম্বে যেন এই ঘটনার সুষ্ঠু তদন্ত করা হয় এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হয়। পুলিশ ঘটনাটি তদন্ত করছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

জুলাই 2026
বৃ শু
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
bdit.com.bd