• বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
  • Viral NewsBD | ভাইরাল নিউজ
শিরোনামঃ
গোমস্তাপুর সীমান্তে বিজিবির অভিযান: ২৩৬ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ চট্টগ্রামের বিভিন্ন স্থানে তীব্র জলযট: চরম দুর্ভোগে পড়েছে সাধারণ জনগণ পত্নীতলা উপজেলার থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৪০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ তিনজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। সড়কে মোটরসাইকেল দুর্ঘটনা: আশঙ্কাজনক অবস্থায় কিশোর ফাইম, ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়া হচ্ছে গাইবান্ধায় জলাবদ্ধতা, শহরবাসী চরম দুর্ভোগে হিলিতে’ গ্রেপ্তার৪ মামলার আসামি ‘কালী ২ জুলাই থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা, রাঙ্গুনিয়ায় পরীক্ষার্থী ২ হাজার ১৮১ জন, কেন্দ্র ৩টি বালিয়াডাঙ্গীতে নিখোঁজ চার শিক্ষার্থী সিলেটে উদ্ধার শাশুড়ির সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে জামাই আটক ১৬০ কেজি গাঁজা আত্মসাতের অভিযোগে দাউদকান্দি থানার ওসি প্রত্যাহার

গোবিন্দগঞ্জে ১৫ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার

রিপোর্টার: / ৪৮০ সময় আগে
পোস্ট হয়েছেঃ বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

645
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১৫ গ্রাম হেরোইনসহ মোঃ রাসেল শেখ (৩৬) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল আনুমানিক ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে গোবিন্দগঞ্জ থানার কোচাশহর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এ.এস.আই আবু বকর সিদ্দিকের নেতৃত্বে একটি রেইডিং টিম কোচাশহর ইউনিয়নের আরজি শাহাপুর গ্রামের আসামি মোঃ রাসেল শেখের বাড়ী বসতঘরে অভিযান চালায়।অভিযানে উপস্থিত স্থানীয় সাক্ষী ও পুলিশ সদস্যদের সামনে বাড়ির উত্তর পাশের একটি কক্ষের ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে একটি সাদা প্লাস্টিকের কৌটার ভেতর পলিথিনে মোড়ানো ১৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ সময় ঘটনাস্থল থেকেই আসামিকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত আলামত থেকে ০.৫ গ্রাম হেরোইন রাসায়নিক পরীক্ষার জন্য নমুনা হিসেবে সংগ্রহ করে বিধি মোতাবেক সিলগালা করা হয়েছে।
পরে আসামি ও জব্দকৃত আলামতসহ রেইডিং টিম গোবিন্দগঞ্জ থানায় উপস্থিত হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ৮(খ) অনুযায়ী গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মোজাম্মেল হক জানান,থানায় একটি নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে। গাইব্ন্ধা জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পুলিশ পরির্দশক জুয়েল জানান,মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় গাইবান্ধার পক্ষ থেকে তদন্ত করা হবে।..


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

জুলাই 2026
বৃ শু
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
bdit.com.bd