• বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
  • Viral NewsBD | ভাইরাল নিউজ
শিরোনামঃ
গোমস্তাপুর সীমান্তে বিজিবির অভিযান: ২৩৬ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ চট্টগ্রামের বিভিন্ন স্থানে তীব্র জলযট: চরম দুর্ভোগে পড়েছে সাধারণ জনগণ পত্নীতলা উপজেলার থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৪০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ তিনজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। সড়কে মোটরসাইকেল দুর্ঘটনা: আশঙ্কাজনক অবস্থায় কিশোর ফাইম, ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়া হচ্ছে গাইবান্ধায় জলাবদ্ধতা, শহরবাসী চরম দুর্ভোগে হিলিতে’ গ্রেপ্তার৪ মামলার আসামি ‘কালী ২ জুলাই থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা, রাঙ্গুনিয়ায় পরীক্ষার্থী ২ হাজার ১৮১ জন, কেন্দ্র ৩টি বালিয়াডাঙ্গীতে নিখোঁজ চার শিক্ষার্থী সিলেটে উদ্ধার শাশুড়ির সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে জামাই আটক ১৬০ কেজি গাঁজা আত্মসাতের অভিযোগে দাউদকান্দি থানার ওসি প্রত্যাহার

ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করায় উত্তেজিত জনতা

রিপোর্টার: / ৪৪ সময় আগে
পোস্ট হয়েছেঃ শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

45

ময়মনসিংহের ভালুকায় ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করায় উত্তেজিত জনতার গণপিটুনিতে দিপু চন্দ্র দাশ (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকার ডুবালিয়াপাড়ায় পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানার সামনে এ ঘটনা ঘটে। নিহত দিপু চন্দ্র দাশ ওই কারখানার শ্রমিক ছিলেন। তিনি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার রবি চন্দ্র দাশের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্ব আরবি ভাষা দিবস ও মহানবী (সা.) সম্পর্কে কটূক্তিমূলক মন্তব্য করায় কারখানার ভেতরে অপ্রীতিকর পরিবেশের সৃষ্টি হয়। বিষয়টি দ্রুত কারখানা ও আশপাশের এলাকায় জানাজানি হলে স্থানীয়দের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ক্ষুব্ধ জনতা তাকে মারধর করে গুরুতর আহত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

মৃত্যুর পর পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। উত্তেজিত জনতা মরদেহটি স্কয়ার মাস্টারবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় নিয়ে গিয়ে একটি গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখে। এরপর বিক্ষুব্ধ জনতা নিহতের মরদেহ ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে নিয়ে গিয়ে সেখানে আবারও আগুন ধরিয়ে দেয়। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে ভালুকা মডেল থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, হযরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগকে কেন্দ্র করে উদ্ভূত ঘটনায় একজন ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের মরদেহ পুলিশের হেফাজতে আনা হয়েছে এবং বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

জুলাই 2026
বৃ শু
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
bdit.com.bd