• বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
  • Viral NewsBD | ভাইরাল নিউজ
শিরোনামঃ
হিলিতে’ গ্রেপ্তার৪ মামলার আসামি ‘কালী ২ জুলাই থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা, রাঙ্গুনিয়ায় পরীক্ষার্থী ২ হাজার ১৮১ জন, কেন্দ্র ৩টি বালিয়াডাঙ্গীতে নিখোঁজ চার শিক্ষার্থী সিলেটে উদ্ধার শাশুড়ির সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে জামাই আটক ১৬০ কেজি গাঁজা আত্মসাতের অভিযোগে দাউদকান্দি থানার ওসি প্রত্যাহার মাগুরাতে হেফজ বিভাগে অনাগ্রহ, মাদ্রাসা ছেড়ে বেরিয়ে যায় শিক্ষার্থী; ২ দিন পর উদ্ধার মির্জাপুরে অভিযান চালিয়ে 500 পিস ইয়াবা সহ তিনজনকে আটক করা হয়েছে ছাত্রী ধর্ষণ মামলায় মাদ্রাসা পরিচালকের ১০ বছরের সাজা। ফরিদপুরে সালথা উপজেলায় যুবকের মরদেহ উদ্ধার, বাগেরহাটের চিতলমারীতে মধুমতি চরের খাস জমি দখল নিয়ে একে একে তিন খুনঃচলছে রক্তের হোলিখেলা!বাড়ি ঘর পুড়ে ছাঁই!

যৌথ অভিযানে পাচারের আগেই উদ্ধার করা হলো দুষ্প্রাপ্য কষ্টিপাথরের মূর্তি ও মূল্যবান বেলে পাথরের শীলা।

রিপোর্টার: / ৪০৪ সময় আগে
পোস্ট হয়েছেঃ শনিবার, ২৮ মার্চ, ২০২৬

559

দিনাজপুরের চিরিরবন্দরে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে পাচারের আগেই উদ্ধার করা হলো দুষ্প্রাপ্য কষ্টিপাথরের মূর্তি ও মূল্যবান বেলে পাথরের শীলা। এই ঘটনায় দুই পাচারকারীকে হাতেনাতে আটক করা হয়েছে।

​গত ২৬ মার্চ দিবাগত রাত সড়ে ৩ টায় দিনাজপুর বিজিবি (৪২ ব্যাটালিয়ন) এবং চিরিরবন্দর থানা পুলিশ রানীরবন্দর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এক বিশেষ অভিযান পরিচালনা করে । এই অভিযানে উদ্ধার করা হয় ​৩০.৬০০ কেজি ওজনের দুটি দুষ্প্রাপ্য কষ্টিপাথরের মূর্তি (উমামহেশ্বর ও বিষ্ণু)।
​পরবর্তীতে আসামিদের দেওয়া তথ্যে ভূষিরবন্দর থেকে উদ্ধার করা হয় ১৬৪.৯০০ কেজি ওজনের একটি বিশাল বেলে পাথরের শীলা।

​আটককৃতরা হলেন: তাপস চন্দ্র রায় (৩০), গ্রাম: পশ্চিম সাঁইতারা, চিরিরবন্দর, পরেশ চন্দ্র রায় (৬০), গ্রাম: নশরৎপুর (রানীরবন্দর), চিরিরবন্দর।

​কান্তনগর প্রত্নতাত্ত্বিক জাদুঘর কর্তৃপক্ষ পরীক্ষা করে নিশ্চিত করেছে যে, উদ্ধারকৃত প্রত্নবস্তুগুলো অত্যন্ত প্রাচীন ও মূল্যবান। বিজিবি সূত্রে জানা গেছে, এগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ১৩ লাখ ৫ হাজার টাকা।

​বিজিবি ও পুলিশের বক্তব্য: ৪২ বিজিবি-র অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের প্রত্নতাত্ত্বিক সম্পদ রক্ষায় বিজিবির এই কঠোর নজরদারি অব্যাহত থাকবে। চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী নিশ্চিত করেছেন যে, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

“যৌথ অভিযানে পাচারের আগেই উদ্ধার করা হলো দুষ্প্রাপ্য কষ্টিপাথরের মূর্তি ও মূল্যবান বেলে পাথরের শীলা।” এ একটি মন্তব্য

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

জুলাই 2026
বৃ শু
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
bdit.com.bd