• বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
  • Viral NewsBD | ভাইরাল নিউজ
শিরোনামঃ
হিলিতে’ গ্রেপ্তার৪ মামলার আসামি ‘কালী ২ জুলাই থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা, রাঙ্গুনিয়ায় পরীক্ষার্থী ২ হাজার ১৮১ জন, কেন্দ্র ৩টি বালিয়াডাঙ্গীতে নিখোঁজ চার শিক্ষার্থী সিলেটে উদ্ধার শাশুড়ির সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে জামাই আটক ১৬০ কেজি গাঁজা আত্মসাতের অভিযোগে দাউদকান্দি থানার ওসি প্রত্যাহার মাগুরাতে হেফজ বিভাগে অনাগ্রহ, মাদ্রাসা ছেড়ে বেরিয়ে যায় শিক্ষার্থী; ২ দিন পর উদ্ধার মির্জাপুরে অভিযান চালিয়ে 500 পিস ইয়াবা সহ তিনজনকে আটক করা হয়েছে ছাত্রী ধর্ষণ মামলায় মাদ্রাসা পরিচালকের ১০ বছরের সাজা। ফরিদপুরে সালথা উপজেলায় যুবকের মরদেহ উদ্ধার, বাগেরহাটের চিতলমারীতে মধুমতি চরের খাস জমি দখল নিয়ে একে একে তিন খুনঃচলছে রক্তের হোলিখেলা!বাড়ি ঘর পুড়ে ছাঁই!

মোস্তাফিজকে বাদ দেওয়া আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ

রিপোর্টার: / ৫৩৬ সময় আগে
পোস্ট হয়েছেঃ সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬
মোস্তাফিজকে বাদ দেওয়া আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ
মোস্তাফিজকে বাদ দেওয়া আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ

741

ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার প্রতিক্রিয়ায় বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

আজ সোমবার মন্ত্রণালয় এ বিষয়ে সংশ্লিষ্ট সম্প্রচারমাধ্যমগুলোকে চিঠি দিয়েছে।

চিঠিতে বলা হয়, ভারতীয় ক্রিকেট বোর্ড আগামী ২৬ মার্চ থেকে অনুষ্ঠেয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেট খেলায় বাংলাদেশের তারকা খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দৃষ্টিগোচর হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা নেই। এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে।

এ অবস্থায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএলের সব খেলা এবং অনুষ্ঠান প্রচার বা সম্প্রচার বন্ধ রাখার জন্য অনুরোধ করা হলো।এমন একটি নির্দেশ আসতে পারে, তা ধারণাই করা হচ্ছিল। কারণ, ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার প্রতিক্রিয়ায় বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের উদ্যোগ নিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে অনুরোধ করেছিলেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

আগের দিন গত শনিবার আইপিএল সম্প্রচার বন্ধের এই অনুরোধের বিষয়ে গতকাল রোববার তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সাংবাদিকদের বলেছিলেন, আইনি ভিত্তি পর্যালোচনা করছেন, এটা কোন মাধ্যমে, কীভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, সেই বিষয়টা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি এ–ও বলেছিলেন, এখানে একটি সিচুয়েশন তাঁর জন্য তৈরি করা হয়েছে। তাঁকে এ ব্যাপারে একটা ব্যবস্থা নিতে হবে। তাঁর চুপ করে বসে থাকার উপায় নেই।

তথ্য উপদেষ্টার এই বক্তব্যের এক দিন পরেই আজ তথ্য মন্ত্রণালয় চিঠি দিয়ে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিল।

পেসার মোস্তাফিজুর রহমানের এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে খেলার কথা ছিল। তবে ৩ জানুয়ারি ভারতীয় ক্রিকেট বোর্ড–বিসিসিআইয়ের নির্দেশে মোস্তাফিজকে দল থেকে বাদ দিয়েছে কেকেআর।

এমন সিদ্ধান্তে বাংলাদেশে ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে। এই ঘটনার জেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

জুলাই 2026
বৃ শু
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
bdit.com.bd