• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
  • Viral NewsBD | ভাইরাল নিউজ
শিরোনামঃ
যারা সরকারে আসে তারা ছেলের-নাতির নামে রাস্তা তৈরি করে: মোকামতলায় নাছির উদ্দীন পাটোয়ারী ধামইরহাটে আট বছরের শিক্ষার্থীকে হত্যা ও ধর্ষণের উদ্দেশ্যে অপহরণের অভিযোগ সমিতিরহাটের প্রবাসীর ঘরে সন্ত্রাসী হামলা: ভাংচুর-লুটপাট সব সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ‘সবুজ বিদ্যালয়’ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর “সিএনজিতে যাত্রীবেশে ছিনতাই, ১৮ ঘণ্টার মধ্যেই মূল হোতাসহ দুইজন গ্রেপ্তার” বজ্রপাতের অভিশপ্ত সকাল: একসাথে দুনিয়া ছাড়লেন বাবা-ছেলে! উপজেলা চিলমারীতে বিনামূল্যে শাক-সবজি বীজ ও বনজ,ফলদ,ঔষধী গাছের চারা বিতরণ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবি চট্টগ্রামের এইচএসসি পরীক্ষার্থীদের শাজাহানপুরের সাজাপুর বেলপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ও প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ সম্প্রচার অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

বগুড়ায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত, পিঠে গুলি নিয়ে হাসপাতালে নূর মোহাম্মদ

এম. আজাদ খাঁন স্টাফ রিপোর্টার, বগুড়া: / ৭ সময় আগে
পোস্ট হয়েছেঃ বুধবার, ১৫ জুলাই, ২০২৬

13

বগুড়া মহানগরের সেউজগাড়ি এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নূর মোহাম্মদ আলী (২৪) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে সেউজগাড়ি পার্ক রোডের তিনমাথা মোড়ে এ গুলির ঘটনা ঘটে।

আহত নূর মোহাম্মদ আলী বগুড়া শহরের চকসূত্রপুর এলাকার বাসিন্দা এবং নুরুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে অজ্ঞাতপরিচয় কয়েকজন দুর্বৃত্ত নূর মোহাম্মদকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় একটি গুলি তার পিঠে বিদ্ধ হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুলির শব্দে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে রাত সাড়ে ৩টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, নূর মোহাম্মদের পিঠে গুলিটি বিদ্ধ অবস্থায় রয়েছে। চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দিচ্ছেন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত গুলিটি অপসারণ করা সম্ভব হয়নি।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে কী কারণে এই হামলার ঘটনা ঘটেছে বা কারা এর সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা হামলার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িত দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

জুলাই 2026
বৃ শু
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
bdit.com.bd