• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
  • Viral NewsBD | ভাইরাল নিউজ
শিরোনামঃ
যারা সরকারে আসে তারা ছেলের-নাতির নামে রাস্তা তৈরি করে: মোকামতলায় নাছির উদ্দীন পাটোয়ারী ধামইরহাটে আট বছরের শিক্ষার্থীকে হত্যা ও ধর্ষণের উদ্দেশ্যে অপহরণের অভিযোগ সমিতিরহাটের প্রবাসীর ঘরে সন্ত্রাসী হামলা: ভাংচুর-লুটপাট সব সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ‘সবুজ বিদ্যালয়’ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর “সিএনজিতে যাত্রীবেশে ছিনতাই, ১৮ ঘণ্টার মধ্যেই মূল হোতাসহ দুইজন গ্রেপ্তার” বজ্রপাতের অভিশপ্ত সকাল: একসাথে দুনিয়া ছাড়লেন বাবা-ছেলে! উপজেলা চিলমারীতে বিনামূল্যে শাক-সবজি বীজ ও বনজ,ফলদ,ঔষধী গাছের চারা বিতরণ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবি চট্টগ্রামের এইচএসসি পরীক্ষার্থীদের শাজাহানপুরের সাজাপুর বেলপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ও প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ সম্প্রচার অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

পঞ্চগড়ে মহারাজার দিঘি থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার, মিলেছে চিরকুট।

আটোয়ারী উপজেলা(পঞ্চগড়) প্রতিনিধি: / ১৫ সময় আগে
পোস্ট হয়েছেঃ বুধবার, ১৫ জুলাই, ২০২৬

24

পঞ্চগড়ের ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ দিঘির পানিতে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

মরদেহ উদ্ধারের সময় নিহতের হাতের মুঠোয় একটি ভেজা চিরকুট পাওয়া গেছে। চিরকুটে তার মৃত্যুর জন্য কয়েকজন ব্যক্তিকে দায়ী করে তাদের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া চিরকুটের শেষ অংশে পঞ্চগড় সদর উপজেলার ‘মালাদাম বাজার’ শব্দটির উল্লেখ রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে দিঘির ঘাটের পাশে একটি মরদেহ ভাসতে দেখে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। তবে তার বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পঞ্চগড় সদর থানা পুলিশ জানিয়েছে, মরদেহটি ময়নাতদন্তের জন্য আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। চিরকুটে লেখা নামগুলো এবং মালাদাম বাজারের সূত্র ধরে তদন্ত শুরু করেছে পুলিশ। নিহতের সঠিক পরিচয় শনাক্তের পাশাপাশি এটি হত্যা নাকি আত্মহত্যা, তা খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

জুলাই 2026
বৃ শু
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
bdit.com.bd