• বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
  • Viral NewsBD | ভাইরাল নিউজ
শিরোনামঃ
হিলিতে’ গ্রেপ্তার৪ মামলার আসামি ‘কালী ২ জুলাই থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা, রাঙ্গুনিয়ায় পরীক্ষার্থী ২ হাজার ১৮১ জন, কেন্দ্র ৩টি বালিয়াডাঙ্গীতে নিখোঁজ চার শিক্ষার্থী সিলেটে উদ্ধার শাশুড়ির সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে জামাই আটক ১৬০ কেজি গাঁজা আত্মসাতের অভিযোগে দাউদকান্দি থানার ওসি প্রত্যাহার মাগুরাতে হেফজ বিভাগে অনাগ্রহ, মাদ্রাসা ছেড়ে বেরিয়ে যায় শিক্ষার্থী; ২ দিন পর উদ্ধার মির্জাপুরে অভিযান চালিয়ে 500 পিস ইয়াবা সহ তিনজনকে আটক করা হয়েছে ছাত্রী ধর্ষণ মামলায় মাদ্রাসা পরিচালকের ১০ বছরের সাজা। ফরিদপুরে সালথা উপজেলায় যুবকের মরদেহ উদ্ধার, বাগেরহাটের চিতলমারীতে মধুমতি চরের খাস জমি দখল নিয়ে একে একে তিন খুনঃচলছে রক্তের হোলিখেলা!বাড়ি ঘর পুড়ে ছাঁই!

গাইবান্ধায় শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইসসহ আটক ২৬ পরিক্ষার্থী ২ দিনের রিমান্ডে .

Gono Manuser Khobor / ৬০৩ সময় আগে
পোস্ট হয়েছেঃ মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬

818
গাইবান্ধায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিকস ডিভাইস ব্যবহার করে পরিক্ষা দেয়ার সময় আটকের ঘটনার মামলায় ৫১ জন পরিক্ষার্থীর মধ্যে ২৬ পরিক্ষার্থীর ২ দিনের করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সেই সাথে বাকি ২৫ পরিক্ষার্থীর জামিন নামঞ্জুর করেছে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) গাইবান্ধা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ মাহবুবুর রহমান এ আদেশ দেন।
মামলা সূত্রে জানা যায়, গত শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে গাইবান্ধা জেলার তিনটি উপজেলায় একযোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনুষ্ঠিত হয়। এ সময় ইলেকট্রনিকস ডিভাইস ব্যবহারসহ অন্যান্য ভাবে অসদুপায় অবলম্বনের দায়ে সদর উপজেলার ৩৭ কেন্দ্র থেকে ৩৭ জন, পলাশবাড়ী উপজেলার ৪ কেন্দ্র থেকে ১২ জন ও ফুলছড়ি উপজেলার ২ কেন্দ্র থেকে ২ জনকে আটক করা হয়।
তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ইলেকট্রনিকস ডিভাইস ও মোবাইল ফোন। এরপর আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ওই মামলায় অধিকর জিঞ্জাসাবাদের জন্য পুলিশ আসামীদের রিমান্ড চাইলে আজ আদালত রিমান্ড মঞ্জুর করে।
গাইবান্ধা কোর্ট ইন্সপেক্টর জামাল উদ্দিন বলেন, ওই ঘটনার মামলায় ২৬ জন আসামিকে ২ দিনের করে রিমান্ড মঞ্জুর ও ১৭ নারীসহ ২৫ আসামির জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে প্রেরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

জুলাই 2026
বৃ শু
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
bdit.com.bd