
মাগুরা জেলার শ্রীপুর উপজেলার হাট শ্রীখোল গ্রামের ছবিরন্নেসা দম্পতির শীশু কন্যা রাজিয়া খাতুন আজ থেকে ৪ বছর আগে মার্চ ২০২২ সালের সকালে বাড়ি থেকে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে আর ফিরে আসেনি। পরের দিন সকালে পরিবার এবং এলাকাবাসীর সহায়তায় বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর নদীর ধারে ক্ষতবিক্ষত, দ্বিখণ্ডিত নিহত অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। শ্রীপুর থানা পুলিশ, র্যাব ও গোয়েন্দা বাহিনীর সহায়তায় একই গ্রামের আসামি হাসান শেখকে গ্রেফতার করতে সক্ষম হয়। আসামি কোর্টে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। জবানবন্দিতে সে নিজেয় ধর্ষণ এবং নিজের পকেটে থাকা ধারালো ব্লেড দিয়ে গলাকেটে হত্যার কথা স্বীকার করে। চার বছর আদালতে বিচারিক কার্যক্রম শেষে আজ ২০ জুলাই মাগুরা জেলা দায়রাজজ একমাত্র আসামি হাসান শেখকে ফাসির রায় দিয়েছেন।আদালতের দেওয়া রায়ে সন্তুষ্ট প্রকাশ করে নিহতের পরিবার রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন।অপরদিকে আসামিপক্ষ উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন।
Viral NewsBD | ভাইরাল নিউজ (viralnewsbd.com) একটি স্বাধীন অনলাইন নিউজ পোর্টাল, যা বাংলাদেশ ও বিশ্বের ভাইরাল খবর, ক্রাইম, রাজনীতি, খেলাধুলা, বিনোদন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ঘটনা প্রচার করে। আমরা সত্য ও নির্ভীক সাংবাদিকতার প্রতি অঙ্গীকারবদ্ধ।
ধন্যবাদ Viral NewsBD | ভাইরাল নিউজ -এর সাথে থাকার জন্য!
Copyright © 2026 Viral NewsBD | ভাইরাল নিউজ. All rights reserved.