প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৬, ১০:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৮, ২০২৬, ২:৪৪ অপরাহ্ন
বিদেশি আ’গ্নেয়া’স্ত্রসহ শীর্ষ স”ন্ত্রাসী ও তার সহযোগী (স্ত্রী) গ্রেফতার

বিদেশি আ'গ্নেয়া'স্ত্রসহ শীর্ষ স"ন্ত্রাসী ও তার সহযোগী (স্ত্রী) গ্রেফতার
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, ক্যাপ্টেন সাদিফ এবং লেফটেন্যান্ট ফাহাদের নেতৃত্বে ৪০ বীর-এর আভিযানিক দল বগুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়ন এলাকা হতে মো সাজ্জাদ হোসেন নামক একজন চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে সাজ্জাদ তার কাছে জার্মানির তৈরি একটি ৯ মিমি পি'স্তল রয়েছে বলে স্বীকার করে। পরবর্তীতে সন্ত্রাসী সাজ্জাদকে সাথে নিয়ে আভিযানিক দল পিস্তল উদ্ধারে তার নিজ বাসায় গেলে, সাজ্জাদের সহযোগী ও তার স্ত্রী জান্নাত আক্তার সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পিস্তলটি বাড়ির পাশে একটি নর্দমায় ফেলে দেয়। পরবর্তীতে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর-এর নেতৃত্বে আভিযানিক দল দক্ষতার সাথে সার্চ অপারেশন এর মাধ্যমে পি'স্তলটি উদ্ধার করে। এছাড়াও, ঐ বাসা হতে কয়েকটি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অ"স্ত্রসহ গ্রেফতারকৃতদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। নির্বাচনী আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর এধরনের আভিযান অব্যাহত থাকবে।
Viral NewsBD | ভাইরাল নিউজ (viralnewsbd.com) একটি স্বাধীন অনলাইন নিউজ পোর্টাল, যা বাংলাদেশ ও বিশ্বের ভাইরাল খবর, ক্রাইম, রাজনীতি, খেলাধুলা, বিনোদন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ঘটনা প্রচার করে। আমরা সত্য ও নির্ভীক সাংবাদিকতার প্রতি অঙ্গীকারবদ্ধ।
ধন্যবাদ Viral NewsBD | ভাইরাল নিউজ -এর সাথে থাকার জন্য!
Copyright © 2026 Viral NewsBD | ভাইরাল নিউজ. All rights reserved.