প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৬, ২০২৬, ৯:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৭, ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
বিরলে সড়কে দূর্ঘটনায় ০৫ জন আহত || অবস্থা আশঙ্কাজনক

দিনাজপুর-বিরল স্থলবন্দর সড়কের ভবানীপুর বানিয়াপাড়া নামক স্থানে প্রাইভেট কারের সাথে মোটরসাইকেল ও ভ্যান এর ত্রিমুখী সংঘর্ষে ০৫ জন আহত হয়েছে। আহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে তাদের আশংকাজনক অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) অল্পকিছুক্ষণ আগে বিরল হতে দিনাজপুরে যাওয়ার পথে প্রাইভেটকারটি প্রথমে যুগীহারী নামক স্থানে একটি মোটরসাইকেল আরেহীকে ধাক্কা দিলে মোটরসাইকেল চালক ও এক মোটরসাইকেল আরোহী'সহ দুইজন গুরুতর আহত হোন। এরপর আবারো একটু সামনে ভ্যানগাড়ীকে ধাক্কা দিলে চালক'সহ অপর দুই আরোহী আহত হয়। মুমুর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।
সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যানচলাচল স্বাভাবিক রেখেছে।
Viral NewsBD | ভাইরাল নিউজ (viralnewsbd.com) একটি স্বাধীন অনলাইন নিউজ পোর্টাল, যা বাংলাদেশ ও বিশ্বের ভাইরাল খবর, ক্রাইম, রাজনীতি, খেলাধুলা, বিনোদন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ঘটনা প্রচার করে। আমরা সত্য ও নির্ভীক সাংবাদিকতার প্রতি অঙ্গীকারবদ্ধ।
ধন্যবাদ Viral NewsBD | ভাইরাল নিউজ -এর সাথে থাকার জন্য!
Copyright © 2026 Viral NewsBD | ভাইরাল নিউজ. All rights reserved.