নওগাঁর আত্রাই উপজেলার কয়সা গ্রাম থেকে প্রায় ১৯ মাস আগে নিখোঁজ হওয়া সুমনের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, নিহতের স্ত্রীর প্রতি কুপ্রস্তাব দেওয়াকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, আত্রাই থানাধীন প্রায় দুই বছর পুরোনো একটি চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করা হয়েছে। আটক আসামির দেওয়া স্বীকারোক্তিমূলক তথ্যের ভিত্তিতে উপজেলার একটি নির্জন স্থান থেকে সুমনের কঙ্কাল উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধার কার্যক্রম চলাকালে জেলা পুলিশ সুপার নিজে ঘটনাস্থলে উপস্থিত থেকে আলামত উদ্ধারের বিষয়টি তদারকি করেন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং আত্রাই থানার একটি চৌকস দল উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং মামলাটির দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
পুলিশ কর্তৃপক্ষ জানায়, এই অভিযানের মাধ্যমে নওগাঁ জেলা পুলিশের পেশাদারিত্ব ও আন্তরিকতার প্রতিফলন ঘটেছে। মামলার পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
নিউজ রাণীনগর
সত্যের সন্ধানে প্রতিদিন
#Raninagar #newsraningar #NewsUpdate #আত্রাই
Viral NewsBD | ভাইরাল নিউজ (viralnewsbd.com) একটি স্বাধীন অনলাইন নিউজ পোর্টাল, যা বাংলাদেশ ও বিশ্বের ভাইরাল খবর, ক্রাইম, রাজনীতি, খেলাধুলা, বিনোদন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ঘটনা প্রচার করে। আমরা সত্য ও নির্ভীক সাংবাদিকতার প্রতি অঙ্গীকারবদ্ধ।
ধন্যবাদ Viral NewsBD | ভাইরাল নিউজ -এর সাথে থাকার জন্য!
Copyright © 2026 Viral NewsBD | ভাইরাল নিউজ. All rights reserved.