প্রিন্ট এর তারিখঃ মে ৬, ২০২৬, ৯:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৯, ২০২৬, ৮:০৮ পূর্বাহ্ন
স্ত্রীর নির্দেশে পেশাদার খুনি! দানিউল ইসলাম হ*ত্যা মামলার লোমহর্ষক রহস্য উদঘাটন।

দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার আলোচিত মোঃ দানিউল ইসলাম (৫৫) হ*ত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। হ*ত্যা কাণ্ডের সঙ্গে নিহতের স্ত্রী সরাসরি জড়িত থাকার তথ্য উদঘাটিত হয়েছে। পারিবারিক কলহ ও ব্যক্তিগত স্বার্থকে কেন্দ্র করে তিনি প্রায় ১০ লাখ টাকার চুক্তিতে পেশাদার খুনির মাধ্যমে স্বামীকে হ*ত্যা করান বলে জানিয়েছে পুলিশ।
রোববার (১৮ জানুয়ারি ২০২৬) দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) মোঃ আনোয়ার হোসেন। তিনি পুলিশ সুপার, দিনাজপুর মহোদয়ের পক্ষে ব্রিফিং প্রদান করেন।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, আধুনিক প্রযুক্তি, গোয়েন্দা নজরদারি এবং ঘটনার পারিপার্শ্বিক তথ্য বিশ্লেষণের মাধ্যমে মামলার প্রকৃত রহস্য উন্মোচন করা সম্ভব হয়েছে। তদন্তে উঠে আসে, পরিকল্পিতভাবে হ*ত্যা কাণ্ড সংঘটিত হয় এবং এতে নিহতের স্ত্রী প্রধান পরিকল্পনাকারী হিসেবে জড়িত ছিলেন।
পুলিশ ইতোমধ্যে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আসামিদের গ্রেফতার করেছে এবং হ*ত্যা কাণ্ডে ব্যবহৃত গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
দিনাজপুর পুলিশ জানিয়েছে, এ ধরনের নৃশংস ও পরিকল্পিত অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে এবং অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
Viral NewsBD | ভাইরাল নিউজ (viralnewsbd.com) একটি স্বাধীন অনলাইন নিউজ পোর্টাল, যা বাংলাদেশ ও বিশ্বের ভাইরাল খবর, ক্রাইম, রাজনীতি, খেলাধুলা, বিনোদন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ঘটনা প্রচার করে। আমরা সত্য ও নির্ভীক সাংবাদিকতার প্রতি অঙ্গীকারবদ্ধ।
ধন্যবাদ Viral NewsBD | ভাইরাল নিউজ -এর সাথে থাকার জন্য!
Copyright © 2026 Viral NewsBD | ভাইরাল নিউজ. All rights reserved.