প্রিন্ট এর তারিখঃ জুন ২৩, ২০২৬, ৪:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৩, ২০২৬, ৫:৪৮ অপরাহ্ন
চিরিরবন্দরে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: ঘুরাঘাটলী মোড়ে মহাসড়ক অবরোধ, জনভোগান্তি

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্র নিহত হওয়ার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে এলাকা।
সহপাঠীর মর্মান্তিক মৃত্যুর প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে শিক্ষার্থীরা দিনাজপুর-পার্বতীপুর আঞ্চলিক মহাসড়কের ঘুরাঘাটলী মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চিরিরবন্দর উপজেলার খালেদের সড়ক দুর্ঘটনায় মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে।
তারা মহাসড়কে বসে মানববন্ধন ও বিক্ষোভ করে দ্রুত বিচারের দাবি জানায়।
শিক্ষার্থীরা জানান, বারবার সড়ক দুর্ঘটনা ঘটলেও দোষীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় এমন মর্মান্তিক ঘটনা ঘটছে।
তারা নিহত খালেদের হত্যার বিচার এবং নিরাপদ সড়ক নিশ্চিত করার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে।
সড়ক অবরোধের ফলে দিনাজপুর-পার্বতীপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে যাত্রী ও চালকদের চরম ভোগান্তিতে পড়তে হয়। পরে স্থানীয় প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
Viral NewsBD | ভাইরাল নিউজ (viralnewsbd.com) একটি স্বাধীন অনলাইন নিউজ পোর্টাল, যা বাংলাদেশ ও বিশ্বের ভাইরাল খবর, ক্রাইম, রাজনীতি, খেলাধুলা, বিনোদন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ঘটনা প্রচার করে। আমরা সত্য ও নির্ভীক সাংবাদিকতার প্রতি অঙ্গীকারবদ্ধ।
ধন্যবাদ Viral NewsBD | ভাইরাল নিউজ -এর সাথে থাকার জন্য!
Copyright © 2026 Viral NewsBD | ভাইরাল নিউজ. All rights reserved.