প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৫, ২০২৬, ৫:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১২, ২০২৬, ৬:১৪ অপরাহ্ণ
চুরি, ছিনতাই ও ডাকাতির একাধিক মামলার আসামি চারজন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ”

চুরি, ছিনতাই ও ডাকাতির একাধিক মামলার আসামি চারজন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে তাদের সহযোগীদের নিয়ে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও ডাকাতিসহ নানাবিধ আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও ডাকাতির একাধিক মামলা থাকলেও তারা বেপরোয়া হয়ে ধারাবাহিকভাবে অপরাধ কর্মকাণ্ড চালিয়ে জনমনে ভীতি সৃষ্টি করে আসছিল।
সিএমপির দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়ার সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ)-এর তত্ত্বাবধানে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মো. আফতাব উদ্দিনের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে এসআই মো. রাশেদুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে চারজন পেশাদার ছিনতাইকারীকে আটক করেন। গ্রেফতারকৃতরা হলেন—
১) মো. ইয়াছিন আবেদীন (২২),
২) মো. ইসমাইল (২৩),
৩) মো. রাজু (২৪) ও
৪) মো. রাকিব (২৪)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও ডাকাতির একাধিক মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Viral NewsBD | ভাইরাল নিউজ (viralnewsbd.com) একটি স্বাধীন অনলাইন নিউজ পোর্টাল, যা বাংলাদেশ ও বিশ্বের ভাইরাল খবর, ক্রাইম, রাজনীতি, খেলাধুলা, বিনোদন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ঘটনা প্রচার করে। আমরা সত্য ও নির্ভীক সাংবাদিকতার প্রতি অঙ্গীকারবদ্ধ।
ধন্যবাদ Viral NewsBD | ভাইরাল নিউজ -এর সাথে থাকার জন্য!
Copyright © 2026 Viral NewsBD | ভাইরাল নিউজ. All rights reserved.