প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৫, ২০২৬, ৫:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১১, ২০২৬, ৬:০১ অপরাহ্ণ
আনোয়ারায় নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল বাস: অটোরিকশা চূর্ণবিচূর্ণ

আনোয়ারা আনোয়ারা উপজেলার বরুমচড়া রাস্তার মাথা এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশের দোকানে উঠে গেলে দোকানটি দুমড়েমুচড়ে যায় এবং একটি অটোরিকশা চূর্ণবিচূর্ণ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাঁশখালী থেকে ছেড়ে আসা 'বাঁশখালী সুপার সার্ভিস'-এর একটি দ্রুতগামী বাস বরুমচড়া রাস্তার মাথায় পৌঁছালে হঠাৎ ব্রেক ফেইল করে। চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সজোরে রাস্তার পাশে থাকা একটি ফলের দোকানের ওপর উঠে যায়। এতে দোকানটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়।
একই সময়ে বাসটির নিচে চাপা পড়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশা। বাসের চাপে অটোরিকশাটি একেবারে চূর্ণবিচূর্ণ হয়ে গেছে।
Viral NewsBD | ভাইরাল নিউজ (viralnewsbd.com) একটি স্বাধীন অনলাইন নিউজ পোর্টাল, যা বাংলাদেশ ও বিশ্বের ভাইরাল খবর, ক্রাইম, রাজনীতি, খেলাধুলা, বিনোদন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ঘটনা প্রচার করে। আমরা সত্য ও নির্ভীক সাংবাদিকতার প্রতি অঙ্গীকারবদ্ধ।
ধন্যবাদ Viral NewsBD | ভাইরাল নিউজ -এর সাথে থাকার জন্য!
Copyright © 2026 Viral NewsBD | ভাইরাল নিউজ. All rights reserved.