প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৫, ২০২৬, ৫:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৭, ২০২৬, ১০:২৩ অপরাহ্ণ
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় অভিযান চালিয়ে ১০৫টি টাপেন্টাডোল ট্যাবলেটসহ ১০ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

৬ জানুয়ারি বিকেল আনুমানিক ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াঘাট থানার এসআই (নিরস্ত্র) ঘোড়াঘাট থানা পুলিশ এর একটি দল উপজেলার ১নং বুলাকিপুর ইউপির ভেলাইন গ্রামে অভিযান পরিচালনা করে হুরী বেগম (৪০) নামের এক নারীকে আটক করে। তিনি ওই এলাকার আব্দুল করিম মিয়ার স্ত্রী ও মৃত চাঁন মিয়ার মেয়ে।
এ সময় সন্দেহভাজন ওই ব্যক্তির দেহ তল্লাশি করে তার কাছে বিশেষসভাবে রক্ষিত সাদা কৌটার ভিতর থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য টাপেন্টাডোলের ১০৫ পিস ট্যাবলেট উদ্ধার করা হয়।
জানা যায়, গ্রেপ্তারকৃত হুরী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে ঘোড়াঘাট থানায় পূর্বে মাদক সম্পর্কিত মোট ১০টি মামলা রয়েছে।
ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নতুন মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
Viral NewsBD | ভাইরাল নিউজ (viralnewsbd.com) একটি স্বাধীন অনলাইন নিউজ পোর্টাল, যা বাংলাদেশ ও বিশ্বের ভাইরাল খবর, ক্রাইম, রাজনীতি, খেলাধুলা, বিনোদন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ঘটনা প্রচার করে। আমরা সত্য ও নির্ভীক সাংবাদিকতার প্রতি অঙ্গীকারবদ্ধ।
ধন্যবাদ Viral NewsBD | ভাইরাল নিউজ -এর সাথে থাকার জন্য!
Copyright © 2026 Viral NewsBD | ভাইরাল নিউজ. All rights reserved.