পাবনার চাটমোহরে ঋণের মামলার চাপে সবুর তালুকদার (৪০) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। তিনি মথুরাপুর গ্রামের কুরান তালুকদারের ছেলে।মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে নিজ বাড়ির পাশের বাগানে একটি গাছের সঙ্গে গ/লা/য় দ/ড়ি পেঁচা/নো ঝুল/ন্ত অবস্থায় তার মর/দেহ উদ্ধার করে পুলিশ।
মথুরাপুর ইউনিয়নের সাবেক সদস্য মুক্তার হোসেন জানান, নি/হত সবুর তার প্রতিবেশী ছিলেন এবং অত্যন্ত সহজ-সরল ও ভদ্র মানুষ হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। তবে গত কয়েকদিন ধরে তাকে মানসিকভাবে ভেঙে পড়তে দেখা যাচ্ছিল।
তিনি আরও জানান, ঈশ্বরদী উপজেলার অরনকোলায় সবুরের ভগ্নিপতির (বোন জামাতা) নিকট থেকে তার ছোট মেয়ের জামাই সুদে ৫০ হাজার টাকা নেন। পরে সুদে-আসলে সেই টাকা প্রায় তিন লাখ টাকায় দাঁড়ায়। টাকা পরিশোধ করতে না পারায় একটি মামলা হয়। যেখানে সবুরকে ৫ নম্বর আসামি করা হয়। বিষয়টি নিয়ে তিনি গভীর হতাশায় ভুগছিলেন।
Viral NewsBD | ভাইরাল নিউজ (viralnewsbd.com) একটি স্বাধীন অনলাইন নিউজ পোর্টাল, যা বাংলাদেশ ও বিশ্বের ভাইরাল খবর, ক্রাইম, রাজনীতি, খেলাধুলা, বিনোদন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ঘটনা প্রচার করে। আমরা সত্য ও নির্ভীক সাংবাদিকতার প্রতি অঙ্গীকারবদ্ধ।
ধন্যবাদ Viral NewsBD | ভাইরাল নিউজ -এর সাথে থাকার জন্য!
Copyright © 2026 Viral NewsBD | ভাইরাল নিউজ. All rights reserved.