কুষ্টিয়ায় দিনে-দুপুরে পূর্ব শত্রুতার জেরে হত্যার উদ্দেশ্যে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) আনুমানিক দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
হামলায় আহত ব্যক্তির নাম মোঃ সোহেল রানা (৪৫)। তিনি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কালুয়া গ্রামের মৃত ওমর আলীর পুত্র। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করে রাস্তার পাশে পূর্ব বিরোধের জের ধরে এক ব্যক্তি অপর ব্যক্তির ওপর চাপাতি নিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজন ও পথচারীরা পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত এগিয়ে এসে হামলাকারীকে ধরে ফেলেন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আহত সোহেল রানাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুল ইসলাম বলেন- "পূর্ব শত্রুতার জেরে হত্যার উদ্দেশ্যে চাপাতি দিয়ে কুপিয়ে একজনকে গুরুতর আহত করা হয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে। ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে"।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা. হোসেন ইমাম জানান- "আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। তাঁর শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত রয়েছে। চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন"।
Viral NewsBD | ভাইরাল নিউজ (viralnewsbd.com) একটি স্বাধীন অনলাইন নিউজ পোর্টাল, যা বাংলাদেশ ও বিশ্বের ভাইরাল খবর, ক্রাইম, রাজনীতি, খেলাধুলা, বিনোদন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ঘটনা প্রচার করে। আমরা সত্য ও নির্ভীক সাংবাদিকতার প্রতি অঙ্গীকারবদ্ধ।
ধন্যবাদ Viral NewsBD | ভাইরাল নিউজ -এর সাথে থাকার জন্য!
Copyright © 2026 Viral NewsBD | ভাইরাল নিউজ. All rights reserved.