্
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় একটি জুট মিলে কর্মরত এক নারী শ্রমিককে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার শনিবার দিবাগত রাত ১২টার দিকে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ এলাকার ওই তরুণী প্রায় দুই মাস আগে শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের মালাহার গ্রামে অবস্থিত পাইকর জুট মিলে শ্রমিক হিসেবে কাজ শুরু করেন। কর্মস্থলের কাছাকাছি থাকার জন্য তিনি মালাহার গ্রামের ব্যবসায়ী ডিপুল ওরফে বিপুলের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
অভিযোগ অনুযায়ী, গত ১৯ ডিসেম্বর গভীর রাতে বাড়ির মালিক ডিপুল ওরফে বিপুল (৩০) এবং তার অজ্ঞাতনামা দুই সহযোগী ভোটার আইডি কার্ড দেখানোর ছলনায় ভুক্তভোগীর ঘরে প্রবেশ করে। পরে তারা তার মুখ গামছা দিয়ে বেঁধে পালাক্রমে তাকে ধর্ষণ করে। এ সময় ঘটনাটি কাউকে জানালে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
ভয়ের কারণে ওই নারী প্রথমে ঘটনাটি কাউকে জানাননি। পরে অসুস্থ হয়ে পড়লে তিনি নিজ বাড়িতে ফিরে যান এবং সেখানে গিয়ে তার বাবাকে বিষয়টি জানান। স্থানীয়দের পরামর্শে ভুক্তভোগী ও তার পরিবার শনিবার রাতে শিবগঞ্জ থানায় গিয়ে মামলা দায়ের করেন।
এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি, তবে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।
Viral NewsBD | ভাইরাল নিউজ (viralnewsbd.com) একটি স্বাধীন অনলাইন নিউজ পোর্টাল, যা বাংলাদেশ ও বিশ্বের ভাইরাল খবর, ক্রাইম, রাজনীতি, খেলাধুলা, বিনোদন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ঘটনা প্রচার করে। আমরা সত্য ও নির্ভীক সাংবাদিকতার প্রতি অঙ্গীকারবদ্ধ।
ধন্যবাদ Viral NewsBD | ভাইরাল নিউজ -এর সাথে থাকার জন্য!
Copyright © 2026 Viral NewsBD | ভাইরাল নিউজ. All rights reserved.