পাঁচবিবিতে কিডনি রোগে আক্রান্ত অসহায় শিশুর পাশে জামায়াতের এমপি প্রার্থী ফজলুর রহমান সাঈদ
চিকিৎসা সহায়তায় ২০ হাজার টাকার চেক প্রদান!
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের মাষ্টারপাড়া গ্রামের এক অসহায় শিশু কিডনি জনিত জটিল রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে মানবেতর জীবন যাপন করে আসছে। শিশুটির চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় দরিদ্র পরিবারের পক্ষে চিকিৎসা চালিয়ে নেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছিল।
এমন মানবিক সংকটময় পরিস্থিতিতে অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে শিশুটির চিকিৎসা সহায়তায় ২০,০০০/- (বিশ হাজার) টাকার একটি চেক প্রদান করা হয়।
চেকটি ভুক্তভোগী শিশুর পিতা মোঃ মাহবুব ইসলামের হাতে তুলে দেন জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর আমীর এবং জয়পুরহাট-১ (জয়পুরহাট সদর–পাঁচবিবি) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ ফজলুর রহমান সাঈদ।
চেক হস্তান্তরকালে মোঃ ফজলুর রহমান সাঈদ বলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় অসহায়, বিপন্ন ও নির্যাতিত মানুষের পাশে থাকার চেষ্টা করে। সমাজের বিত্তবান ও মানবিক সংগঠনগুলোর উচিত এমন সংকটে আক্রান্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো।
এসময় উপস্থিত ছিলেন—জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর মজলিসে শুরার অন্যতম সদস্য ও পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান,পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ মোঃ সুজাউল করিম,ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ তৌফিকুল ইসলাম সহ স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
স্থানীয়রা এ মানবিক উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে বলেন, রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর উচিত সংকটাপন্ন মানুষের পাশে দাঁড়ানো। এই সহায়তা অসহায় শিশুটির চিকিৎসায় কিছুটা হলেও আশার আলো জাগাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
Viral NewsBD | ভাইরাল নিউজ (viralnewsbd.com) একটি স্বাধীন অনলাইন নিউজ পোর্টাল, যা বাংলাদেশ ও বিশ্বের ভাইরাল খবর, ক্রাইম, রাজনীতি, খেলাধুলা, বিনোদন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ঘটনা প্রচার করে। আমরা সত্য ও নির্ভীক সাংবাদিকতার প্রতি অঙ্গীকারবদ্ধ।
ধন্যবাদ Viral NewsBD | ভাইরাল নিউজ -এর সাথে থাকার জন্য!
Copyright © 2026 Viral NewsBD | ভাইরাল নিউজ. All rights reserved.