প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৫, ২০২৬, ৫:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৪, ২০২৬, ৬:৪০ অপরাহ্ণ
গাইবান্ধায় পুলিশ নারী কল্যাণ সমিতির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) গাইবান্ধার উদ্যোগে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
গত ৩ জানুয়ারী শনিবার গাইবান্ধা সদর থানাধীন রামচন্দ্রপুর এ.আর. বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন।
অনুষ্ঠানে শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন পুনাক গাইবান্ধার সভানেত্রী ইসরাত জাহান বীথি।
শীতের তীব্রতা থেকে অসহায় মানুষদের কিছুটা স্বস্তি দিতে পুনাক এ মানবিক উদ্যোগ গ্রহণ করে।
এ সময় পুনাক সভানেত্রী ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুনাক গাইবান্ধার সাধারণ সম্পাদিকা কাজরিমা আক্তারসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শরীফ আল রাজীব পিপিএম-সেবা গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ফোর্স সদস্যরা।
Viral NewsBD | ভাইরাল নিউজ (viralnewsbd.com) একটি স্বাধীন অনলাইন নিউজ পোর্টাল, যা বাংলাদেশ ও বিশ্বের ভাইরাল খবর, ক্রাইম, রাজনীতি, খেলাধুলা, বিনোদন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ঘটনা প্রচার করে। আমরা সত্য ও নির্ভীক সাংবাদিকতার প্রতি অঙ্গীকারবদ্ধ।
ধন্যবাদ Viral NewsBD | ভাইরাল নিউজ -এর সাথে থাকার জন্য!
Copyright © 2026 Viral NewsBD | ভাইরাল নিউজ. All rights reserved.