প্রিন্ট এর তারিখঃ মে ২৭, ২০২৬, ৩:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১, ২০২৬, ৩:৩০ অপরাহ্ন
“দিনাজপুর জেলা পুলিশের নির্বাচনি দায়িত্বে নিয়োজিত সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালার ২২ তম ব্যাচের শুভ উদ্বোধন করেন পুলিশ সুপার, দিনাজপুর মহোদয়”

৩০ ডিসেম্বর ২০২৫ খ্রি. দিনাজপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের আয়োজনে দিনাজপুর জেলা পুলিশের সদস্যদের নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আয়োজিত ০৩ (তিন) দিনব্যাপী “দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার ২২ তম ব্যাচের” শুভ উদ্বোধন করেন দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব_মোঃ_জেদান_আল_মুসা_পিপিএম মহোদয়।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মহোদয় বলেন, “জাতীয় নির্বাচন একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব, যেখানে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরপেক্ষতা, পেশাদারিত্ব ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে—এটাই আমাদের অঙ্গীকার। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা বজায় রাখা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রত্যেক পুলিশ সদস্যকে সতর্ক, দৃঢ় ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব আবুল কাশেম মোঃ বাকীবিল্লাহ, কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, দিনাজপুর।
Viral NewsBD | ভাইরাল নিউজ (viralnewsbd.com) একটি স্বাধীন অনলাইন নিউজ পোর্টাল, যা বাংলাদেশ ও বিশ্বের ভাইরাল খবর, ক্রাইম, রাজনীতি, খেলাধুলা, বিনোদন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ঘটনা প্রচার করে। আমরা সত্য ও নির্ভীক সাংবাদিকতার প্রতি অঙ্গীকারবদ্ধ।
ধন্যবাদ Viral NewsBD | ভাইরাল নিউজ -এর সাথে থাকার জন্য!
Copyright © 2026 Viral NewsBD | ভাইরাল নিউজ. All rights reserved.